সারা দেশ

আওয়ামী লীগের উপর হামলার প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল

  • ''
  • প্রকাশিত ৮ অক্টোবর, ২০২৩

শরীয়তপুর প্রতিনিধি \

গোসাইরহাট উপজেলা কৃষকলীগের সভাপতি আবুল কালাম বেপারীর উপর গত ৩ অক্টোবর সামন্তসার বাজারের নিকট বিএনপি নেতাকর্মীরা হামলা করার প্রতিবাদে রোববার সকাল ১১টায়  উপজেলা আওয়ামীলীগ ও অংগ সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।

 উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ শাহজাহান সিকদারের নেতৃত্ব সকাল ১১টায় গোসাইরহাট ন্যাশনাল ব্যাংকের সামনে থেকে শুরু করে মিছিলটি দাসের জংগল বাজার প্রদক্ষিন করে প্রেসক্লাব মোড়ে এসে শেষ হয়। সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়।

গোসাইরহাট উপজেলা আওয়ামীলীগের সভাপতি শাহজান সিকদার এর সভাপতিত্বে এ সময়  বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক লিটন দেওয়ান, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান সরদার, পৌরসভা আওয়ামীলীগের সভাপতি শাহ আলম শেখ,সাধারন সম্পাদক আল আমিন সিকদার, প্রমূখ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads