নির্বাচন

কেসিসি নির্বাচন

বিপুল ভোটে বিজয়ী হলেন খালেক

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১২ জুন, ২০২৩

খুলনা থেকে তিতিস চক্রবতীর্:

অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে সোমবার খুলনা সিটি কর্পোরেশনের ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। কোন প্রকার অনাকাঙ্খিত ঘটনা ছাড়াই অনুষ্ঠিত কেসিসি নির্বাচনে বিপুল ভোটে এগিয়ে রয়েছেন নৌকা প্রতীকের আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি হিসাবে রয়েছেন ইসলামী আন্দোলনের মাওলানা আব্দুল আউয়াল।
২৮৯টি কেন্দ্রের মধ্যে ৮৩টি কেন্দ্রের বেসরকারি ফলাফল অনুযায়ী আওয়ামী লীগ মনোনিত মেয়র প্রার্থী আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক পেয়েছেন ৪০, ০১৪ ভোট। তার নিকবটতম প্রতিদ্বন্দ্বিইসলামী আন্দোলনের মনোনিত প্রার্থী হাতপাখা মাকার্ পেয়েছেন ১১,৩৮৬ ভোট। কেসিসি নির্বাচন—২০২৩ এর রিটার্নিং কর্মকর্তা মো. আলাউদ্দিন বেসরকারী ভাবে এ তথ্য জানান।
সূত্রগুলি জানায়, সোমবার সকাল ৮টায় ৩১টি ওয়ার্ডের ২৮৯টি কেন্দে্র এক হাজার ৭৩২টি ভোটকক্ষে একযোগে শুরু হয়। শেষ হয় বিকেল ৪টায়। নির্বাচন ঘিরে কড়া নিরাপত্তার চাদরে ঢাকা ছিল গোটা নগরী। বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে ভোটারদের উপস্থিতি। পুরুষ অপেক্ষা নারী ভোটারের উপস্থিতিছিল চোখে পড়ার মত। বেশির ভাগ ভোট কেন্দ্রে ছিল কড়া নিরাপত্তা।
নির্বাচন কমিশনের অনুমোদিত যানবাহনের বাইরে যানচলাচলে নিষেধাজ্ঞা থাকায় ভোটের সময় নগরের চিত্র বদলে যায়। চিরচেনা যানজট, মানুষের ভিড় ছিল না। রাস্তা ছিল পুরো ফাঁকা। যানবাহন সংকটে ভোটাররা পথে পথে ভোগান্তি নিয়ে ভোট দিতে যান। দুপুর বারোটার পর কয়েকটি উত্তেজনা দেখাদিয়ে আইন—শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে তা নিয়ন্ত্রনে আসে। এর কিছু সময় পর নগরের ১৮ নম্বর ওয়ার্ডের ন্যাশনাল গার্লস হাই স্কুল কেন্দে্র আকরাম হোসেন, আব্দুস সামাদ, তাওহীদুল ইসলাম ও মিরাজুল ইসলাম আসেন ভোট িদেত। কিন্তু তারা ১৭নং ওয়ার্ডের ভোটার। এক ওয়ার্ড থেকে অন্য ওয়ার্ডে এসে বিশৃঙ্খলার অপরাধে আটক করা হয়ে তাদের। পরে ভ্রাম্যমাণ আদালতে আনা হলে বিচারক আকরাম হোসেনকে ৫০০ টাকা জরিমানা করেন।
নির্বাচনের দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্টে্রট মো. আসাদুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেন।
ভোটকেন্দ্র সার্বক্ষণিক পর্যবেক্ষণের জন্য মোট দুই হাজার ৩১০টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়। কেসিসি নির্বাচনে ভোটার সংখ্যা পাঁচ লাখ ৩৫ হাজার ৫২৯।
খুলনায় মেয়র পদে পাঁচজন এবং ৩১টি সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে ১৩৬ জন এবং ১০টি সংরক্ষিত ওয়ার্ডে কাউন্সিলর পদে ৩৯ জন প্রতিদ্বনি্দ্বতা করেন। এরইমধ্যে নগরের ১৩ ও ২৪ নম্বর ওয়ার্ডে দুজন কাউন্সিলর বিনা প্রতিদ্বনি্দ্বতায় নির্বাচিত হয়েছেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads