ময়মনসিংহ প্রতিনিধি:
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস-চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি বিএনপির সমর্থন রয়েছে। দ্রুত সময়ের মধ্যে রাজনৈতিক ব্যক্তিবর্গের সাথে আলাপ আলোচনা করে গণতান্ত্রিক নির্বাচনের ব্যবস্থা করবেন তিনি। এবং সেই নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক ব্যক্তিরা রাজনৈতিক দায়িত্ব নিবেন।
মঙ্গলবার বেলা ১২ টার দিকে ময়মনসিংহ মহানগরীর টাউনহল জিমনেসিয়াম মাঠে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত শোভাযাত্রা ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় বিএনপির জাতীয় নির্বাহী কমিটি, ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলা, মহানগর বিএনপিসহ অঙ্গসংগঠনের শীর্ষস্থানীয় নেতারা বক্তব্য দেন। পরে বিপুলসংখ্যক মানুষের অংশগ্রহণে টাউনহল চত্বর থেকে শোভাযাত্রা বের হরে নগরীর কৃষ্ণচূড়া চত্তরে গিয়ে শেষ হয়।সট-এডভোকেট নিতাই রায় চৌধুরী, ভাইস-চেয়ারম্যান, বিএনপি জাতীয় নির্বাহী কমিটি।





