'প্রাণঘাতী করোনার চেয়েও বেশি ভয়ংকর হয়ে দাঁড়িয়েছে গুজব'

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

'প্রাণঘাতী করোনার চেয়েও বেশি ভয়ংকর হয়ে দাঁড়িয়েছে গুজব'

  • প্রকাশিত ১১ এপ্রিল, ২০২০

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:

প্রাণঘাতী করোনার চেয়েও বেশি ভয়ংকর হয়ে দাঁড়িয়েছে গুজব। আর এই গুজব থেকে জনগণকে সচেতন থাকতে হবে।

করোনার প্রাদুর্ভাবকালীন সময়ে এই দেশের অনেক ভিন্ন মতাদর্শের রাজনৈতিক ব্যক্তিরা অনেক বিভ্রান্তিমূলক কথা বললেও আজকে তারাই জননেত্রী শেখ হাসিনার উপর ভরসা রাখছে।

আজ শনিবার বিকেলে কাহারোল উপজেলার দীপ্ত জীবন ফাউন্ডেশনের উদ্যোগে এক হাজার কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণের সময় এসব বলেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল।

এমপি গোপাল আরো বলেন, মানুষের জন্যই ধর্ম মানুষের জন্যই কর্ম। মানুষকে সঠিক পথে পরিচালিত কবার জন্য বিভিন্ন বিধান প্রবর্তিত হয়েছে। আমাদের সজাগ থাকতে হবে কারণ মানুষ রক্ষা না হলে কোনো কিছুরই প্রয়োজন হবে না।

এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. মাহমুদুল আলম, কাহারোল উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুল হাসান, বীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নুর ইসলাম নুর, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম ফিরোজ আলম, সনামধন্য প্রতিষ্ঠান রোলেক্স বেকারীর প্রোপাইটর আলহাজ্ব শফিউল্লাহ খান শুক্লাসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads