'প্রান্তিক জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সমবায় অধিদপ্তর'

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

'প্রান্তিক জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সমবায় অধিদপ্তর'

  • নরসিংদী প্রতিনিধি
  • প্রকাশিত ৭ সেপ্টেম্বর, ২০২১

সমবায় অধিদপ্তরের নিবন্ধক ও মহাপরিচালক ড. মোঃ হারুন-অর-রশিদ বিশ্বাস বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দর্শনকে ধারণ করে কাজ করছে সমবায় অধিদপ্তর। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় সমবায়ের মাধ্যমে দেশের প্রান্তিক জনগণের জীবনমান উন্নয়নে কাজ করা হচ্ছে। যার ফলে প্রান্তিক জনগণের আত্ব-সামাজিক উন্নয়ন ঘটছে। সোমবার দুপুরে আঞ্চলিক সমবায় প্রশিক্ষণ ইনস্টিটিউট এর হলরুমে ইনস্টিটিউট এবং জেলার সমবায় বিভাগের কর্মকর্তাদের সাথে মতবিনিময় কালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দেশে ১ লাখ ৯৪ হাজার সমবায় সমিতি রয়েছে। যার মাধ্যমে প্রায় ২ কোটি মানুষের আত্ব-সামাজিক উন্নয়ন ঘটেছে। আর যেসব সমবায় সমিতি কাজ না করে শুধু নাম ব্যবহার করছে তা যাছাই বাছাই করে তাদের নিবন্ধন বাতিল করতে হবে। সকল সমিতিতে মানস্মত অডিট সম্পাদনা করতে হবে। সমবায় সমিতিগুলোকে স্বচ্ছতা ও জবাবদিহীতার মধ্যে নিয়ে আসতে হবে। তাদের সকলকে নিজ নিজ এলাকার আত্বসামাজিক উন্নয়নে ভূমিকা রাখতে হবে। আমরা সমবায়ের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর উন্নত দেশ গটনে বলিষ্ঠ ভূমিকা রাখবো।

মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নরসিংদী আঞ্চলিক সমবায় প্রশিক্ষণ ইউষ্টিটিউটের অধ্যক্ষ আশরাফুল ইসলাম, জেলা সমবায় অফিসার ভারপ্রাপ্ত নবীউল ইসলাম, সদর উপজেলা সমবায় অফিসার শাহাদাতুল হক, মনোহরদী উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ ওমর ফারুক, শিবপুর উপজেলা সমবায় অফিসার আব্দুল জলিল ভূইয়া, বেলাব উপজেলা সমবায় অফিসার জলিল হোসাইন, পলাশ উপজেলা সমবায় অফিসার নাসিমা শাহীনসহ সমবায় অফিসের কর্মকর্তাবৃদ।

এর আগে সমবায় মহাপরিচালক নরসিংদী আঞ্চলিক সমবায় প্রশিক্ষণ ইনস্টিটিউটে সদ্য নির্মিত ফোয়ারা আলোক ধারা, সুপেয় পানির নলকূপ প্রাণদ ও নির্মল সরণী নামে সমবায় সড়ক উদ্বোধন করেন। এসময় তিনি ইনস্টিটিউটের বিভিন্ন ক্লাস রুম পরিদর্শন করেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads