'শ্রমিকদের সর্বোচ্চ নিরাপত্তা দিচ্ছে সরকার’

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

'শ্রমিকদের সর্বোচ্চ নিরাপত্তা দিচ্ছে সরকার’

  • আশুলিয়া প্রতিনিধি
  • প্রকাশিত ৪ জুন, ২০২১

শ্রমিকদের চলন্ত বাসে আর কোনো নারী শ্রমিক যেন ধর্ষণের শিকার না হয় সেজন্য মহাসড়কে শিল্প পুলিশের টহল জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন শিল্প পুলিশের অতিরিক্ত আইজিপি শহিদুল ইসলাম।

গতকাল বৃহস্পতিবার দুপুরে সাভারের আশুলিয়ার শ্রীপুর এলাকায় শিল্প পুলিশ কার্যালয়ে কারখানার মালিক, শ্রমিক, জনপ্রতিনিধি ও শ্রমিক নেতাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে একথা বলেন তিনি।

এসময় শিল্প পুলিশের অতিরিক্ত আইজিপি আরো বলেন, শ্রমিকদের সর্বোচ্চ নিরাপত্তা দিচ্ছে সরকার। বাংলাদেশের রপ্তানিতে শ্রমিকদের ভূমিকা অনেক। করোনাভাইরাসের কারণে এপর্যন্ত সারা দেশে তিনশ ২১টি তৈরি পোশাক কারখানা বন্ধ হয়ে গেছে। মালিক ও শ্রমিকদের মাঝে সুসর্ম্পক বজায় থাকলে কারখানায় উৎপাদন দ্বিগুণ হয় ও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে না।

আসন্ন কোরবানির ঈদের আগেই পোশাক কারখানার শ্রমিকদের বেতন ও ঈদ বোনাস দেওয়ার জন্য মালিকদের প্রতি আহ্বান জানান তিনি। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, সাভার পৌর মেয়র আব্দুল গণি, বিজিএমইএ-র সহ-সভাপতি খালেদ মুনসুর, শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার আসাদুজ্জামান প্রমুখ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads