`ছেলেগুলোকে গ্রেফতার না করে আমাদের দুজনকে ধরে নিয়ে যান'

সাদা পোশাকের ডিবি পুলিশের সদস্যদের সাথে কথা বলছেন মির্জা আব্বাস

ছবি : আসিফ সোহান

নির্বাচন

`ছেলেগুলোকে গ্রেফতার না করে আমাদের দুজনকে ধরে নিয়ে যান'

  • আসিফ উল আলম সোহান
  • প্রকাশিত ১৩ ডিসেম্বর, ২০১৮

ছেলেগুলোকে গ্রেফতার না করে আমাদের দুজনকে ধরে নিয়ে যান' মির্জা আব্বাস। 

ঢাকা ৮ আসনের বিএনপি প্রার্থী মির্জা আব্বাসের বাড়ির চারদিক সবসময় ঘিরে রাখছে আইন প্রয়োগকারী সংস্থা ও সাদা পোশাকের ডিবি পুলিশের সদস্যরা। নির্বাচনী প্রচারণা শুরুর দিন থেকেই বিএনপির নির্বাহী কমিটির এই সদস্য ও তার স্ত্রী আফরোজা আব্বাস গণমাধ্যমের কাছে এই অভিযোগ করে আসছেন যে বাড়ির চারদিকে পুলিশ পালা করে অবস্থান করছে এবং চারদিকে রেকি করছে সাদা পোশাকের আইন প্রয়োগকারী সংস্থার লোকজন। নির্বাচন কমিশনেও লিখিতভাবে এই অভিযোগ করেছেন মির্জা আব্বাস দম্পতি। বাড়িতে কোন নেতা কর্মীরা এলেই তাদের গ্রেফতার করে নিয়ে যাওয়া হচ্ছে বলে গণমাধ্যমের কাছে প্রেস কনফারেন্স করেও জানান এই দম্পতি ।

গতকাল বুধবার বিকেলে মির্জা আব্বাসের শাজাহানপুরের বাড়ি এলাকা থেকে কর্মী গ্রেফতারের পর গণমাধ্যমকে ডাকেন তার বাড়িতে, গনমাধ্যমের সাথে কথা বলার এক পর্যায়ে আনুমানিক রাত ৯:৩০ মিনিটের দিকে মির্জা আব্বাসের কাছে টেলিফোন আসে শহীদবাগে তার বোনের বাড়িতে পুলিশের অভিযান চলছে, এসময় তিনি সাংবাদিকদের সঙ্গে করে নিয়ে শহীদবাগে বোনের বাড়িতে গেলে জানতে পারে তারা বাড়ির ৪ ও ৫ তলায় ভাড়াটিয়াদের সাথে কথা বলে তিনি আসার একটু বের হয়ে গেছেন। এসময় মির্জা আব্বাস সাংবাদিকদের সঙ্গে করে নিয়ে বাড়ির সামনের প্রধান সড়কে আসেন। সেখানে অবস্থানরত সাদা পোশাকের কর্মকর্তাদের সাথে কথা বলতে যান। সেখানে ইলেকট্রনিক ও প্রিন্ট প্রিন্টমিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। মির্জা আব্বাস এসময় সেখানে অবস্থানরত সাদা পোষাকের কর্মকর্তাদের বলেন ‘আপনারা ভাই কেন এরকম করছেন?আমাদের বাড়িতে কেউ। এলেই তাদের ধরে নিয়ে যাচ্ছেন। তার চেয়ে ভাই চলেন আমি আর আমার স্ত্রী দুজনেই আপনাদের কাছে চলে এসেছি আমাদের দুজনকে ধরে নিয়ে যান। এ সময় সাদা পোশাকের গোয়েন্দার কর্মকর্তারা বলেন ‘স্যার কি বলেন আপনাকে কেন নিয়ে যাব, আমরা আমাদের ডিউটি পালন করছি আপনি স্যার যান ঘুমান। মির্জা আব্বাস তাদের বলেন। ‘আপনারা আমার বাড়িতে যেই আসছে তাকেই বের হওয়ার সময় ধরে নিয়ে যাচ্ছেন আমি কেমনে ঘুমাব ভাই? তার চেয়ে আমাদের দুজনকেই নিয়ে যান। এসময়ে মির্জা আব্বাসের সাথে তার স্ত্রী ঢাকা ৯ আসনের বিএনপি প্রার্থী আফরোজা আব্বাসসহ বিভিন্ন টেলিভিশন ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিতি ছিল।

সাংবাদিকদের ছবি তুলতে ও ভিডিও করতেও এসময়ে বাধা দেন তারা। সংবাদ সংগ্রহ করে ফিরে আসার সময় সাংবাদিকদের ডেকে সাদা পোশাকের পুলিশের কর্মকর্তা জানতে চান ‘এতো রাতে মির্জা আব্বাসের বাড়িতে কী?  সাংবাদিক পরিচয় দেবার পর সেখান থেকে আসতে দেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads