অকার্যকর ওষুধ ছিটানোর দরকার নেই : কাদের

সংগৃহীত ছবি

বাংলাদেশ

অকার্যকর ওষুধ ছিটানোর দরকার নেই : কাদের

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ৭ অগাস্ট, ২০১৯

এডিশ মশা দমনে দায় মেটানোর জন্য অকার্যকর ওষুধ ছিটানোর কোনো দরকার নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ বুধবার বেলা ১১টার দিকে মিরপুর মাজার রোডে পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচিতে অংশ নিয়ে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, দায় মেটানোর জন্য অকার্যকর ওষুধ ছিটানোর কোনো দরকার নেই। দুই-চার দিনের মধ্যে কার্যকর ওষুধ ঢাকায় আসবে।

তিনি বলেন, ডেঙ্গু নিয়্ন্ত্রণে না আসা পর্যন্ত মশক নিধন কার্যক্রম জোরালোভাবে অব্যাহত থাকবে। আমাদের পরিচ্ছন্নতা কার্যক্রমও চলবে।

এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য মতে, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় আরও ২ হাজার ৩৪৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এরমধ্যে ঢাকায় আক্রান্ত রোগীর সংখ্যা ১ হাজার ২৮৪ জন। আর ঢাকার বাইরে এ সংখ্যা ১ হাজার ৬৪ জন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads