অধ্যাপকের কবজি কর্তন, ৭ আসামি গ্রেপ্তার

ছবি: বাংলাদেশের খবর

সারা দেশ

অধ্যাপকের কবজি কর্তন, ৭ আসামি গ্রেপ্তার

  • কুষ্টিয়া প্রতিনিধি
  • প্রকাশিত ৪ জুন, ২০২২

কুষ্টিয়ায় কলেজশিক্ষক তোফাজ্জেল বিশ্বাসের (৫২) ডান হাতের কবজি বিচ্ছিন্ন ও হত্যাচেষ্টা মামলায় জড়িত থাকার অভিযোগে সাতজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১২। শুক্রবার রাতে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৩ রাউন্ড গুলি, ম্যাগজিনসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- কুমারখালী উপজেলার শালঘর মধুয়া গ্রামের সলেমানের ছেলে মোশারফ হোসেন মশা (২৬), মোকাদ্দেস হোসেনের ছেলে নাজিম উদ্দিন (২৭), আব্দুল খালেকের ছেলে সামাদ (২৭), আইয়ুব আলীর ছেলে মুহাইমেন হোসেন (২৭), সামেদ আলীর ছেলে হালিম (৪০), আব্দুল খালেকের ছেলে পলাশ (২৩) ও গোপাল শেখের ছেলে মুকুল (৪২)। তারা সবাই একই গ্রামের বাসিন্দা।

গত ৩১ মে  মঙ্গলবার দুপুর ১২টার দিকে কষ্টিয়া জেলার কুমারখালি উপজেলার আলাউদ্দিন আহমেদ ডিগ্রী কলেজের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক তোফাজ্জেল হােসেন (৫২) নিজ শিক্ষা প্রতিষ্ঠান হতে কুষ্টিয়া শহরের দিকে ফেরার সময় কুষ্টিয়া সদর উপজেলার বংশীতলা এলাকায় কয়েকজন সন্ত্রাসী ধাঁরালো অস্ত্র দিয়ে কপিয়ে তাকে মারাক্তকভাবে জখম করে। সন্ত্রাসীদের ধারালো কোপের আঘাতে তোফাজ্জেল হোসেনের ডান হাতের কবজি সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। 

স্থানীয় আধিপত্য বিস্তার ও জমিজমা নিয়ে বিরােধের জের ধরে উক্ত হামলার ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে জানা গেছে। 

ঘটনার প্রেক্ষিতে আহত  তােফাজ্জেল হােসেনের ছেলে নাজমুছ সাকিব বাদী হয়ে পরদিন ১ জুন কুষ্টিয়া মডেল থানায় ২৬ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন। যার মামলা নং-৩, তারিখ-০১/০৬/২০২২,ধারা-১৪৩/৩৪১/ ৩২৩/৩২৪/৩২৬া! ৩০৭/৩৭৯/১১৪ পেনাল কোড।

প্রকাশ্য দিবালােকে একজন কলেজ শিক্ষকের কবজি বিচ্ছিন্ন করার ঘটনাটি দেশের বহুল প্রচারিত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডয়ায় প্রচারিত হলে দেশজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সষ্টি হয়। ফলশ্রুতিতে, আসামিদের গ্রেপ্তারে র‍্যাব উদ্যোগী হয়ে গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখে। 

এ বিষয়ে র‍্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়ান্ড্রন লিডার ইলিয়াস খান বলেন, এ ধরণের অপরাধীদের গ্রেপ্তার অভিযান সচল রেখে সন্ত্রাস মুক্ত সােনার বাংলা গঠনে র‍্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া বদ্ধপরিকর। র‍্যাব-১২. সিপিসি-১, কুষ্টিয়াকে তথ্য দিন। মাদক, অস্ত্র ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads