সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় অসহায় পরিবার ও স্কুল প্রধানের কাছে অনুসন্ধান ও উদ্ধারকারী নৌকা এবং বন্যা সহনশীল ঘর হস্তান্তর করেন সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী।
মঙ্গলবার(২৩ এপ্রিল)সকালে উপজেলা অডিটোরিয়ামে ইনোভেটিভ ডিআরআর ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিনি।
এসময় তিনি বলেন,সারা বাংলাদেশের মধ্যে সুনামগঞ্জ জেলা দুর্যোগ প্রবন জেলা হিসাবে প্রথম। দুর্যোগের সতর্কতার বিষয়ে সতর্ক ও সচেতন থাকতে হবে। দুর্যোগের পূর্বাভাস ও সরকারের নির্দেশনা মানতে হবে। কোনোভাবেই অবেহেলা করা যাবে না। অবহেলা করলেই ক্ষতি গ্রস্থ হতে হবে।
এসময় তিনি ওয়ার্ল্ড ভিশনের এমন আয়োজন খুবই প্রশংসার দাবি রাখে জানিয়ে সমাজের বিত্তবানদের কেও বন্যা ও দুর্যোগ মোকাবেলায় অসহায় পরিবারে পাশে দাড়াঁবেন এবং দুর্যোগের পূর্বাভাস সম্পর্কে অবগত করার আহ্বান জানান। যাতে করে সবাই অবগত হয় সেই সাথে আশ্রয় কেন্দ্রে অবস্থান করে।
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা পারভিনের সভাপতিত্বে ও ওয়ার্ল্ড ভিশন জুনিয়র প্রোগ্রাম অফিসার ক্লিওপা কথা বাকছি,প্রজেক্ট অফিসার শ্রী অরুপ রতন দাসের সঞ্চালনায় বক্তব্য রাখেন,সিলেট বিভাগের ওয়ার্ল্ড ভিশন সিনিয়র ম্যানেজার কাজল দং,প্রজেক্ট ম্যানেজার জাফর আলম,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান,সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুনাব আলী,ওয়ার্ল্ড ভিশন এপি ম্যানেজার বিভুধান বিশ্বাস প্রমুখ। এসময় সাতটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,উপকার ভোগীগন উপস্থিত ছিলেন।





