সারা দেশ

অপহরণের পা‍ঁচদিন পর কিশোরী উদ্ধার, আটক ২

  • সিরাজগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ১৭ মে, ২০২১

সিরাজগঞ্জের তাড়াশে অপহরণের পাঁচদিন পর অপহৃত কিশোরীকে উদ্ধার ও দুই অপহরণকারিকে আটক করেছে র‌্যাব-১২ সদস্যরা।

প্রেসবিজ্ঞপ্তিতে র‌্যাব-১২ জানায়, গত ১২’ই মে বুধবার রাতে নিজ বাড়ি থেকে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার কুন্দুইল গ্রামের ১২ বছর বয়সী এক কিশোরীকে একই উপজেলার ঈশ্বরপুর গ্রামের কাফি ফকিরের ছেলে জনি তার বন্ধুদের সহযোগিতায় অপহরণ করে নিয়ে যায়। এ বিষয়ে পরদিন অপহৃতের বাবা তাড়াশ থানায় একটি সাধারন ডায়েরি করেন।

তদন্তকারি কর্মকর্তা ও অপহৃতের পরিবারের আবেদনের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় অপহরণের পাঁচদিন পর সোমবার ভোর রাতে ঐ উপজেলার ঈশ্বরপুর গ্রামে জনির বাড়িতে অভিযান চালিয়ে অপহৃত কিশোরীকে উদ্ধার করে র‌্যাব। এসময় অপহরণকারি জনি ও তার এক বন্ধুকেও আটক করা হয়। তাদের তাড়াশ থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads