ঢালিউড

অবশেষে আনকাট সেন্সর পেল শাকিব খানের ‘তুফান’

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ৫ জুন, ২০২৪

বিনোদন ডেস্ক:

বেশ কয়েক দিন ধরেই নানান অভিযোগে সমালোচনায় রয়েছে শাকিব খান অভিনীত সিনেমা ‘তুফান’। অনিয়মের অভিযোগে সেন্সরে আটকে যেতে পারে সিনেমাটি, এমন সন্দেহ বাসা বেঁধেছিল অনেকের মনেই। অবশেষে সব অভিযোগ ছাঁপিয়ে আনকাট সেন্সর পেল শাকিবের ‘তুফান’।

তিনদিন আগেই সেন্সর বোর্ডে জমা দেওয়া হয় এটি। মঙ্গলবার (৪ জুন) রাতে সিনেমাটিকে মৌখিক ‘নো অবজেকশন’ জানানো হয়। জানা যায়, বুধবার (৫ জুন) অফিস টাইমে সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পৌঁছে দেওয়া হবে ‘তুফান’ সিনেমার পরিচালক-প্রযোজকদের কাছে।

বিষয়টি নিশ্চত করেন সেন্সর বোর্ড সদস্য ও নির্মাতা কাজী হায়াত। এ প্রসঙ্গে দেশের একটি গণমাধ্যমে তিনি বলেন, ‘তুফান’ সিনেমা সেন্সর বোর্ড থেকে আনকাট মুক্তির অনুমতি পেয়েছে।

মূলত অ্যাকশন ধাঁচে নির্মিত হয়েছে শাকিবের ‘তুফান’। ইতোমধ্যে রায়হান রাফি পরিচালিত এই সিনেমাটির প্রকাশিত টিজার ও গান ‘লাগে উরাধুরা’ গানটি ব্যাপকভাবে আলোচনা তৈরি করেছে দুই বাংলায়।

প্রসঙ্গত, ‘তুফান’সিনেমায় শাকিব ছাড়া আরও অভিনয় করছেন মিমি চক্রবর্তী, নাবিলা, চঞ্চল চৌধুরী, মিশা সওদাগর। এতে নব্বই দশকের একজন গ্যাংস্টারের ভূমিকায় অভিনয় করছেন শাকিব।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads