শোবিজ

অবসকিউর ব্যান্ডের গিটারিস্টের মৃত্যু

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ১৩ জানুয়ারি, ২০২০

বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড দল ‘অবসকিউর’র গিটারিস্ট ক্রিস্টোফার গোমেজ প্রিন্স গতকাল রোববার বেলা ১১টায় হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। তার বয়স হয়েছিল ৪৫ বছর। প্রিন্সের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন ব্যান্ড দলটির ভোকাল সাঈদ হাসান টিপু।

সাঈদ হাসান টিপু গতকাল বলেন, ‘প্রতিদিনের মতো আজ সকালেও সে অফিসে গিয়েছিল। হঠাৎ অফিসে অসুস্থ হয়ে পড়েন প্রিন্স। দ্রুত বাইকে করে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে যাওয়ার পথে তার মৃত্যু হয়।’

অবসকিউর বাংলাদেশের ব্যান্ড সংগীতের ইতিহাসে অন্যতম একটি ব্যান্ড। আশির দশকে সাইদ হাসান টিপু এই ব্যান্ডটি প্রতিষ্ঠার উদ্যোগ নেন। ১৯৮৫ সালের ১৫ মার্চ খুলনায় অবসকিউর প্রতিষ্ঠা করেন টিপু।

একাধিকবার এই ব্যান্ডটির লাইনআপ পরিবর্তন হয়েছে। বর্তমানে ব্যান্ডটির বেজ গিটারিস্ট হিসেবে ছিলেন ক্রিস্টোফার গোমেজ প্রিন্স।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads