সারা দেশ

অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে যুবক আটক

  • মোঃ লুৎফর রহমান, হিলি প্রতিনিধি
  • প্রকাশিত ৮ ফেব্রুয়ারি, ২০২২

দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে অবৈধপথে ভারত প্রবেশের চেষ্টাকালে শুভ হোসেন (১৯) নামের এক যুবককে আটক করেছেন জয়পুরহাট ২০ বিজিবির সদস্যরা।

আজ মঙ্গলবার সকাল ৮ টায় হিলি সীমান্ত পিলার নম্বর ২৮৫/৫০ এস থেকে ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রেলস্টেশন শুন্য রেখা থেকে তাকে আটক করা হয়। আটক যুবক হাকিমপুর উপজেলার মধ্যবাসুদেবপুর গ্রামের মৃত সুমন ইসলামের ছেলে।

বিজিবি জানায়, সকালে ওই যুবক অবৈধপথে ভারত প্রবেশের চেষ্টা করছে।পরে রেলস্টেশনের শুন্য রেখা থেকে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক হাকিমপুর থানায় সোপর্দ করা হয়েছে।

হাকিমপুর থানার অফিসার ইনচার্জ খায়রুল বাশার শামীম ওই যুবকে থানায় হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করছেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads