শোবিজ

অভিনেতা না হলে ফুটবলার হতাম

  • প্রকাশিত ৫ সেপ্টেম্বর, ২০১৯

দর্শক প্রিয় অভিনেত আজিজুল হাকিম। ছাত্রাবস্থা থেকেই অভিনয় শুরু তার। শুরুতেই আরণ্যক নাট্য দলের সদস্য ছিলেন। মঞ্চ বা টেলিভিশন, চলচ্চিত্র সব মাধ্যমেই ছিল তার দাপুটে পদাচারণা। সম্প্রতি আনন্দ বিনোদনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি অভিনয় জীবনের নানা বিষয় নিয়ে কথা বলেন। সঙ্গে ছিলেন রবিউল কমল

অভিনয়ের শুরুটা কীভাবে হলো?

আজিজুল হাকিম: ছোটবেলা থেকেই অভিনয় করতাম। স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোতে অংশ নিতাম। এরপর আরণ্যক নাট্য দলের সঙ্গে যুক্ত হয়ে মঞ্চে কাজ শুরু করি। এভাবেই অভিনয় জীবনের শুরু হয়।

অভিনয় জীবনের কোন চরিত্রটা টার্নিং পয়েন্ট ছিল?

আজিজুল হাকিম: আমার ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট ছিল ‘ কোন কাননের ফুল’ নাটকের চরিত্রটি। এতে আমার চরিত্রের নাম ছিল ‘ওলি’। নাটকটি দর্শকদের কাছে এতটাই প্রিয় হয়েছিল যে মানুষ আমাকে ওই নামেই ডাকতে শুরু করে। অনেকে আমাকে ওলি নামেই চিনতো।

অভিনেতা না হলে কী হতেন?

আজিজুল হাকিম: আমার স্বপ্ন ছিল ফুটবল নিয়ে। আমি ফুটবলার ছিলাম। ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের প্রথম বিভাগ ফুটবলও খেলেছি। তাই অভিনয়ে না এলে হয়তো ফুটবলারই হতাম। এখনও ফুটবল দেখি। আমার প্রিয় দল জার্মানি এবং প্রিয় খেলোয়াড় পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদো।

অবসর কীভাবে কাটান?

আজিজুল হাকিম: বই আমার প্রিয় সঙ্গী। আমি প্রচুর বই পড়ি। যে কোনো ধরনের লেখায় আমার পড়তে ভালো লাগে। এছাড়া গানও শুনি।  আর এখন যেটা বেশি করি তা হলো পরিবারকে সময় দেই। ছেলে-মেয়েদের সঙ্গে সময় কাটানোটা বেশ উপভোগ করি।

নতুনদের জন্য আপনার পরামর্শ কী?

আজিজুল হাকিম: যে কোনো কাজ শুরুর আগে প্রয়োজন প্রস্তুতি। হঠাৎ করে কিছু করা সম্ভব নয় বা সেটা দীর্ঘস্থায়ীও হয় না। অভিনয়ের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। তাই নতুন যারা অভিনয় শুর ুকরতে চান তাদের জন্য আমার পরামর্শ- অভিনয় একটাশিল্প, এই শিল্পে কাজ করতে হলে প্রস্তুতি নিয়ে আসতে হবে। কারণ অভিনয়েরও কিছু ব্যাকরণ আছে, যেগুলো জানা এবং শেখ খুব জরুরি। এছাড়া একটি চরিত্র ফুটিয়ে তুলতে কিছু কৌশলও জানতে হয়। সেজন্য অভিনয় শুরুর আগে বা যার অভিনয় করছেন সবাইকেই এসব বিষয়ে মনোযোগী হ েতহবে। 

আপনার অনুপ্রেরণা?

আজিজুল হাকিম: আমার বাবা আমাকে বেশি অনুপ্রাণিত করেছেন। আমার বাবা সবসময় আমাকে বলত, তুমি যে কাজটা করছ সেটা খুব মনোযোগ দিয়ে কর। পরবর্তীতে আমার স্ত্রী আমাকে অনুপ্রেরণা দিত। সে নিজে লেখালেখির সঙ্গে যুক্ত ছিল। তার অনুপ্রেরণা আমাকে খুব সাহায্য করত।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads