সারা দেশ

অরক্ষিত মেঘনা সেতুর টোলপ্লাজার দায়িত্ব পালন করছেন শিক্ষার্থীরা টোল আদায় বন্ধ

  • ''
  • প্রকাশিত ৮ অগাস্ট, ২০২৪

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ত্যাগের পর নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আনন্দ মিছিল বের হয়ে মেঘনা টোলপ্লাজার ৬টি বুথে ভাঙচুর ও হামলা চালায়। এসময় বুথের ইটিসি কার্যক্রমের যন্ত্রপাতি ও তার কেটে নিয়ে যায় দুবৃত্তরা। নিরাপত্তা না থাকায় টোল আদায়কারীরাও টোল আদায় করতে পারছেন না। দিনের থেকে বেশি ঝুঁকি থাকে রাতে তখন দুবৃত্তরা হামলা করে। এর পর থেকে টোলপ্লাজা অরক্ষিত হয়ে পড়ে সবকটি বুথে টোল আদায় কার্যক্রম তিন ধরে বন্ধ রয়েছে।

টোলপ্লাজায় টোল আদায়ের নামে কিছু চাদাঁবাজরা পরিবহন থেকে টোল আদায় শুরু করে। খবর পেয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা চাদাঁবাজী বন্ধ করে পরিবহনের শৃঙ্খলা ফেরাতে কাজ করে। সরেজমিন গতকাল বৃহস্পতিবার দুপুরে মেঘনা টোলপ্লাজা এলাকায় গিয়ে দেখা যায়, মেঘনা সেতুর টোলপ্লাজার ৬টি টোল আদায় বুথ কেন্দ্রে ভাঙচুর চালিয়ে ধ্বংস করে দিয়েছে টোলবুথ। বুথের ভিতর ও বাহির কাঁচ ভাঙা ও তার সহ অন্যান্য যন্ত্রাংশ ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। সবগুলো বুথে টোল আদায় বন্ধ রয়েছে। এসময় গুরুত্বপুর্ন মালামাল সহ জেনারেটরের ব্যাটারী লুট করে নিয়ে গেছে দুবৃত্তরা।

বিভিন্ন স্থানের বৈদ্যুতিক সংযোগের লাইনের তার কেটে দিয়েছে ও সিসি ক্যামেরাও ভাঙচুর করে। হামদদ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলেন, কিছু চাদাঁবাজরা সুযোগে পরিবহন থেকে টোলের নামে চাদাঁবাজী শুরু করে । খবর পেয়ে আমরা চাদাঁবাজী বন্ধ করে টোলপ্লাজার শৃঙ্খলা ফেরাতে কাজ করছি। নারায়ণগঞ্জ আর্মি ক্যাম্পের ইনচার্জ লে:কর্নেল রাসেল বলেন, সোনারগাঁয়ে টহলরত সেনাবাহিনী রয়েছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা নিয়ন্ত্রনে কাজ করছি। আশা করি কয়েকদিনের মধ্যে মেঘনা সেতুর টোলপ্লাজা টোল আদায় স্বাভাবিক হবে। নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী শাহানা ফেরদৌস বলেন, দুবৃত্তদের হামলার কারণে গত তিনদিন ধরে টোল আদায় করা যাচ্ছেনা।

টোলপ্লাজার ইটিসি সংস্কারে সময় লাগবে। এখন হাতে হাতে টোল আদায় করার ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, ইতিমধ্যে মেঘনা গোমতী সেতুর টোল আদায় করা শুরু হয়েছে। আমরা চেষ্টা করতেছি টোল আদায়কারীদের নিরাপত্তা নিশ্চিত করে টোল আদায় শুরু করা হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads