নেত্রকোণার কলমাকান্দার নাজিরপুর ইউনিয়নের অসহায় ১৫০ পরিবারদের মাঝে বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ বিতরণ করেছে স্থানীয় হাজী আয়নল হক ফাউন্ডেশন।
কলমাকান্দার নাজিরপুর ইউনিয়নের কযেকটি গ্রামে ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দেন ফাউন্ডেশনের সভাপতি ফাউন্ডেশনের সভাপতি হাজী মো. আব্দুল হামিদ। এর মধ্যে ছিল ৫ কেজি চাল, ২ কেজি আটা, ১ কেজি আলু,১ কেজি লবণ, হাফ কেজি ডাল এবং একটি সাবান।
স্থানীয় হাজী আয়নল হক ফাউন্ডেশনের সভাপতি হাজী মো. আব্দুল হামিদ জানান, করোনা ভাইরাসের প্রভাবে সরকারি বিধি নিষেধের কারণে সাধারণ মানুষ যখন ঘরে থাকতে বাধ্য হচ্ছে, ঠিক সেই সময় কর্মহীন হত-দরিদ্র মানুষের দুর্ভোগ দুদর্শা লাঘবে সাধ্য অনুযায়ী আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। আপনারাও যার যার অবস্থান থেকে এগিয়ে আসুন। এই মহাদুর্যোগে আমারা এই ত্রাণ বিতরণ কর্মসূচী অব্যাহত রাখব ইনশাআল্লাহ।





