গাজীপুরের শ্রীপুর ও গাজীপুর সদরে অর্ধশত অসহায় গরীব দুস্তদের মাঝে পুষ্টিকর খাবার হিসেবে দুধ, ডিম ও মাছ বিতরণ করেন এক ব্যবসায়ি।
আজ রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত ঘুরে ঘুরে অসহায়দের মাঝে এ সব পুষ্টিকর খাবার বিতরণ করেন আমিরিকান প্রবাসি আকরাম হোসেন বাদশা।
এ সময় কিছু প্রতিবন্ধিদের মাঝে নগদ টাকাও প্রদান করেন। শ্রীপুর উপজেলার প্রহল্লাদপুর ইউনিয়নের দমদমা গ্রামের বাসিন্দা আকরাম হোসেন বাদশা। তিনি এখন বাড়িতে বহুমাত্রিক খামার করেছেন। মাছের খামার, পোল্ট্রি ফার্ম ও ডেইরি খামার করেছেন। সে সব খামার থেকে অসহায়দের জন্য এ সব পুষ্টিকর খাবার বিতরণ করেন তিনি।
উপকারভোগীরা জানান, আজ সকালে একটি পিকাআপে করে ওই সব খাদ্য সামগ্রী নিয়ে আসেন। পরে মহাসড়কের আশপাশে থাকা অসহায় গরীবদের মাঝে দুধ ডিম ও মাছ বিতরণ করে আকরাম হোসেন বাদশা। এ সময় বেশ কিছু প্রতিবন্ধীর হাতে নগদ টাকা তুলে দেন এ তিনি।
রমজান আলী জানান, সবাই চাল ডাল দিয়ে সহায়তা করেছে। অনেক দিন ধরেই মাছ দিয়ে ভাত খাওয়ার সুযোগ হয়নি। আজ তিনি মাছ সাহায্য হিসেবে মাছ দিয়েছেন। এ সময় ডিম এবং দুধও দিয়েছেন। অনেকের বাড়িতে ছোট বাচ্চা আছে তারা ডিম দুধ পেয়ে খুব খুশি হয়েছেন।
তিনি বলেন রুই মাছ, তেলাপিয়া মাছ ও মরগির ডিম দিয়েছেন তিনি।
প্রতিবেশীরা জানান, দির্ঘদিন ধরেই আকরাম হোসেন বাদশা মানব সেবায় কাজ করছেন। গ্রামের অনেক মানুষকে তিনি দুর্সময়ে অর্থসহযোগিতা করে থাকেন। তিনি বেশ কিছু প্রতিবন্ধীদের নিয়মিত সহায়তা ও বিভিন্ন দিবসে অনুষ্ঠান করে বিনোদনের ব্যবস্থা করে থাকেন।
ব্যবসায়ি আকরাম হোসেন বাদশা জানান, করোনা কালে সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছে। কর্মহীন হয়ে পড়েছে কর্মক্ষম মানুষজন। কর্ম হারিয়ে খাদ্য সংকটে রয়েছে মানুষ। তিনি বলেন এ সময় তাদের পাশে বিত্তবানদের দাঁড়াতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন এ ক্রান্তিকালে দরিদ্র অসহায়দের পাশে দাঁড়াতে।
তিনি আরো জানান, তাঁর খামারে উৎপাদিত মাছ, গরুর দুধ ও পোল্ট্রি মুরগির ডিম দিয়ে সহায়তা করেছেন অসহায়দের। নিয়মিত এ সব সহায়তা কার্যক্রম চালানো হবে যত দিন এ দুর্যোগকাল না শেষ হয়। তিনি আহবান করেন বিত্তবানদের এমন দুর্যোগকালে যার যার সাধ্যমত সহায়তার হাত বাড়ালে কেউ না খেয়ে কষ্ট করবে না।





