অসহায় কর্মহীন ও খেটে খাওয়া মানুষের পাশে জেলা পুলিশ

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

অসহায় কর্মহীন ও খেটে খাওয়া মানুষের পাশে জেলা পুলিশ

  • কেরানীগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ২ এপ্রিল, ২০২০

করোনায় অসহায় কর্মহীন ও খেটে খাওয়া মানুষের পাশে দাড়িয়েছেন ঢাকা জেলা পুলিশ সুপার।

আজ (২ মার্চ) বৃহস্পতিবার বিকালে   কেরানীগঞ্জ দক্ষিণ থানার ইকুরিয়া বিআরটিএ  মাঠে ও মডেল থানার জিনজিরা পিএম স্কুল মাঠে  প্রায় ৯০০ অসহায় কর্মহীন মানুষকে এসকল খাদ্য সামগ্রী প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার রামানন্দ সরকার। এসময় দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ্ জামানের নেতৃত্বে প্রায় ৬০০ (ছয়শত) জন ও মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজি মাইনুল ইসলামের নেতৃত্বে প্রায় ৩০০ জন কর্মহীন অসহায় মানুষকে তিনফিট দুরত্ব বোঝায় রেখে লাইনে দাড়িয়ে সুন্দর ও শৃঙ্খলা বদ্ধভাবে খাদ্য সামগ্রী প্রদান করা হয়।

প্রধান অতিথি কেরানীগঞ্জ সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার রামানন্দ সরকার বলেন, জনগণের পাশাপাশি ঢাকা জেলা পুলিশ আজ করোনা কারনে অসহায় কর্মহীন ও খেটে খাওয়া মানুষের পাশে দাড়িয়েছি। তিনি বলেন, সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানরা গরীব মেহনতি মানুষের পাশে দাড়ালে অসহায় কর্মহীনদের না খেয়ে থাকতে হবে না।

তিনি সইবাকে মাস্ক ব্যবহার, স্যানিটাজার ও সাবান দিয়ে বার বার হাত ধোঁয়ার জন্য অনুরোধ জানান। নিজের ভাল থাকলে আপনার পরিবার ভালো থাকবে। দক্ষিণ থানার খাদ্যসামগ্রী বিতরণে শৃঙ্খলায় ছিলেন তদন্ত (কর্মকর্তা) মো. আশিকুর রহমান ও অপারেশন (কর্মকর্তা) আবদুর রাশিদ। 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads