অস্ত্র মামলায় সাহেদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ২৭ আগস্ট

ফাইল ছবি

আইন-আদালত

অস্ত্র মামলায় সাহেদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ২৭ আগস্ট

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৯ অগাস্ট, ২০২০

অস্ত্র নিয়ন্ত্রণ আইনের মামলায় রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ ওরফে সাহেদ করিমের বিরুদ্ধে দেওয়া অভিযোগপত্র আমলে নিয়েছেন আদালত। ২৭ আগস্ট এই মামলার অভিযোগ গঠনের শুনানির তারিখ ধার্য করা হয়েছে।

ঢাকা মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউট তাপস কুমার পাল বিষয়টি নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহানগর হাকিম জুলফিকার হায়াত মামলার অভিযোগপত্রে স্বাক্ষর করেন। এরপর মামলার নথি বিচারের জন্য মহানগর দায়রা জজ আদালতে হস্তান্তর করা হয়।

৩০ জুলাই ঢাকা মহানগর হাকিম মোর্শেদ আল মামুন ভূঁইয়ার আদালতে তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক মো. শায়রুল এ মামলার অভিযোগপত্র দাখিল করেন।

উল্লেখ্য, গত ১৫ জুলাই সাতক্ষীরার সীমান্তবর্তী এলাকা থেকে সাহেদকে গ্রেপ্তার করে র‌্যাব। পরে হেলিকপ্টারে করে তাকে ঢাকায় আনা হয়।

করোনা পরীক্ষার নামে ভুয়া রিপোর্টসহ বিভিন্ন প্রতারণার অভিযোগে দায়ের করা মামলায় সাহেদের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এরপর তাকে নিয়ে উত্তরায় অভিযানে যায় ডিবি পুলিশ। অভিযানে অস্ত্র উদ্ধার করা হয়। অস্ত্র উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় এ মামলা হয়।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads