সোশ্যাল মিডিয়া

আংশিক সচল হল ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ৫ অক্টোবর, ২০২১

সার্ভারে ত্রুটির কারণে প্রায় ৬ ঘণ্টা বন্ধ থাকার পর আংশিক সচল হলো ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ।

বাংলাদেশ সময় মঙ্গলবার ভোর ৪টার দিকে ফের ইন্টারনেটে সংযুক্ত হয় ফেসবুকের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম তিনটি।

এক ফেসবুক পোস্টের মাধ্যমে এতথ্য নিশ্চিত করেছেন ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। এই বিভ্রাটের জন্য ক্ষমা চেয়েছেন তিনি।

তবে পুরোপুরি সচল হতে আরও সময় লাগবে বলে জানান, ফেসবুকের চিফ টেকনোলজি অফিসার মাইক শ্রোপফার।  এর আগে, সোমবার রাত প্রায় ১০টা থেকে ফোন ও ডেস্কটপে  ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ ব্যবহারে সমস্যা দেখা দেয়।

নিউজ ফিড রিফ্রেশ করলেও নতুন পোস্ট দেখতে পাচ্ছিলেন না বেশিরভাগ ব্যবহারকারী। এছাড়া ম্যাসেজ আদান-প্রদানেও সমস্যায় পড়েন অনেকে। কোন কোন জায়গায় অ্যাপেও ঢোকা যাচ্ছিল না।

ব্যবহারে সমস্যায় পড়ায় বিশ্বব্যাপী ১ কোটি ৬ লাখ সংকট রিপোর্ট আসে ফেসবুকের কাছে। সার্ভার সংকট পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান ডাউনডিটেক্টর জানাচ্ছে, এটি এখন পর্যন্ত ফেসবুকের সবচেয়ে বড় বিভ্রাট।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads