চাঁদপুরে আইপিএল নিয়ে বাজি খেলার দায়ে ১২ জুয়াড়ীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা আদায় করা হয়েছে। এর আগে, রোববার রাতে ফরিদগঞ্জ উপজেলার কৃষ্ণপুর গ্রাম থেকে ইন্ডিয়ান প্রিমিয়াম লীগ (আইপিএল) নিয়ে জুয়া খেলার অপরাধে পুলিশ ১২ জন জুয়াড়িকে আটক করে।
সোমবার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে তাদের ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেষ্ট মো. আলী আফরোজ। আটককৃত সবাইকে ৫’শ টাকা করে মাশুল গুণতে হয়েছে এই জুয়াড়ীদের। রোববার রাতে উপজেলার কৃষ্ণপুর গ্রামের কবির হোসেনের চায়ের দোকানের সামনে থেকে তাদেরকে আটক করে ফরিদগঞ্জ থানা পুলিশ।
আটককৃতরা হলেন- কৃষ্ণপুর গ্রামের শফিকুর রহমানের ছেলে সুমন হোসেন(১৯), কামাল হোসেনের ছেলে মিরাজ(১৮), নুরুল ইসলামের ছেলে রাজু (১৮), মৃত আ: রশিদের ছেলে স্বপন(৩৫), ছফিউল¬াহর ছেলে মিশন (২২), সকদি রামপুর গ্রামের আবুল বাশারের ছেলে নোমান(২২), মৃত ছলেমানের ছেলে হীমন (১৯), মোস্তফা কামালের ছেলে শামীম(২০), বিল¬াল হোসেনের ছেলে টিটু(২২), নুরুল ইসলামের ছেলে এমদাম (৩০), আ: মান্নানের ছেলে সাদ্দাম(২২) ও ইব্রাহিম মিয়ার ছেলে মোহন (২৪)।
ফরিদগঞ্জ থানার ওসি আবদুর রকিব আটক শেষে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা আদায়ের বিষয়টি নিশ্চিত করেন।





