সারা দেশ

গৌরনদী পৌরসভা উপ-নির্বাচন

আওয়ামী লীগ সভাপতিকে হারিয়ে বিপুল ভোটে বিজয়ী আলাউদ্দিনকে ভূঁইয়া

  • ''
  • প্রকাশিত ২৬ জুন, ২০২৪

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি:

ভোটারদের ভোট কেন্দ্রে আসতে পথে পথে বাঁধা দিয়েও ঠেকানো গেলেনো বরিশালের গৌরনদী পৌরসভা উপ-নির্বাচনে নারিকেল গাছ মার্কার মেয়র প্রার্থী আওয়ামী লীগ নেতা মো. আলাউদ্দিন ভূইয়াকে। বেসরকারি ফলাফলে তিনি বিপুল ভোটের ব্যবধানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচএম জয়নাল আবেদীনকে হারিয়েছেন।

বেসরকারি ফলাফলে জানা গেছে, পৌরসভার ৯টি ওয়ার্ডের ১৪টি ভোট কেন্দ্রে আলাউদ্দিন ভূঁইয়ার নারিকেল গাছ প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ১০ হাজার হাজার ৫৪৪টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোবাইল ফোন প্রতিকের প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচএম জয়নাল আবেদীন পেয়েছেন ৪ হাজার ৭৮৯ ভোট।

আলাউদ্দিন ভূঁইয়ার সমর্থকরা জানিয়েছেন, ভোট গ্রহণের আগের দিন মঙ্গলবার রাত থেকে নারিকেল গাছ প্রতিকের চিহ্নিত ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট কেন্দ্রে না যেতে হুমকি দেওয়া হয়। ভোটের দিন সকালেও ৯টি ওয়ার্ডে বহিরাগতদের জড়ো পথে পথে ভোটারদের বাঁধা দেওয়া হয়। তবে সব বাঁধা উপেক্ষা করে ভোটাররা তাদের যোগ্য প্রার্থীকে পৌর মেয়র হিসেবে বেছে নেয়। উপ-নির্বাচনের দায়িত্বে থাকা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সাইদুর রহমান জানান, সকাল আটটা থেকে শুরু হয়ে নিরবচ্ছিন্ন ভাবে বিকেল চারটা পর্যন্ত চলে ভোট গ্রহণ। বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া ভোট শান্তিপূর্ণ হয়েছে।

উল্লেখ্য, পৌরসভার মেয়র পদ থেকে হারিছুর রহমান পদত্যাগ করে উপজেলা চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী করায় মেয়র পদটি শূন্য ঘোষণা করেন নির্বাচন কমিশন। এখানে ১৪টি ভোট কেন্দ্রে মোট ভোটার ৩৭ হাজার ২৪৩ জন।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads