আখাউড়ার সাবেক ইউএনওসহ তিনজনের বিরুদ্ধে বিভাগীয় মামলা

আখাউড়ার সাবেক ইউএনও রুমানা আক্তার

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

আশ্রয়ণ প্রকল্পের অনিয়ম ও গাফিলতির অভিযোগ

আখাউড়ার সাবেক ইউএনওসহ তিনজনের বিরুদ্ধে বিভাগীয় মামলা

  • আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
  • প্রকাশিত ২০ জুলাই, ২০২২

আশ্রয়ণ প্রকল্পের অনিয়ম ও গাফিলতির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার সাবেক ইউএনও রুমানা আক্তারসহ তিনজনের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. শাহগীর আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

তাঁর দেওয়া তথ্য মতে, মামলায় অভিযুক্ত অন্য দু'জন হলেন, সাবেক সহকারি কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম, বর্তমান প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাপস কুমার চক্রবর্তী। তবে প্রকৌশলীর বিরুদ্ধে কোনো ব্যবস্থা এখনো নেওয়া হয়নি।

এর মধ্যে ইউএনও রুমানা আক্তার ও সহকারি কমিশনার সাইফুল ইসলাম রাঙামাটি জেলায় কর্মরত আছেন। অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠার পর তাদেরকে বদলি করা হয়।

বুধবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান। প্রধানমন্ত্রী কর্তৃক ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমিসহ গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে এ প্রেস কনফারেন্সের আয়োজন করা হয়।

এ সময় জানানো হয়, আশ্রয়ণ প্রকল্প নিয়ে কোনো ধরণের অনিয়ম-দুর্নীতিকে প্রস্রয় দেওয়া হবে না। যখন যেখানে অনিয়মের খবর পাওয়া যাবে ব্যবস্থা নেওয়া হবে।

প্রেস কনফােরেন্সে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল-মামুন সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আশ্রাফ আহমেদ রাসেল, অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোয়ার্টার) কীর্তিমান চাকমা, প্রেসক্লাব সভাপতি মো. রিয়াজ উদ্দিন জামি, টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মনজুরুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক শাহগীর আলম সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

প্রেস কনফারেন্সে জানানো হয়, বৃহস্পতিবার প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ার সাতটি জেলার ৮৩৪টি ঘর উদ্বোধন করবেন। সকাল ১০টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব ঘর উদ্বোধন করা হবে।

আওয়ামী লীগ নেতা আল-মামুন সরকার জানান, জেলা প্রশাসকের সহকর্মী অনিয়ম করেও কোনো ছাড় পাননি। এক সহকর্মীর স্বামী ফোন করে অনেক কথা বলেছেন। এ সময় জেলা প্রশাসক জানান, বিষয়টি নিয়ে অনেক তদবিরও হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads