সারা দেশের ন্যায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।
আজ রোববার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গনে ভিটামিন এ প্লাস ক্যাপসুল ক্যাম্পেইনের উদ্ধোধন করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রাশেদুর রহমান। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডা: শ্যামল চন্দ্র ভৌমিক, ডা: শুভ্র রায়, ডা: সোমাইয়া আক্তার, স্বাস্থ্য পরিদর্শক মো. মোশারফ হোসেন, মো.ফজলুল হক মন্টু প্রমূখ। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পযর্ন্ত ক্যাম্পেইনের মাধ্যমে চলবে এ কার্যক্রম।
উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক মো. মোশারফ হোসেন জানান, পৌর শহরসহ উপজেলার ৫টি ইউনিয়নে মোট ২৩ হাজার ৯শ ২৮ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। এরমধ্যে ৬ মাস থেকে ১১ মাস বয়সী শিশু ২হাজার ৪শত ৭৭ জন এবং ১২মাস থেকে ৫৯ মাস বয়সী শিশু ২১ হাজার ৪শত ৫১ জন রয়েছে।
৬ মাস থেকে ১১ মাস বয়সী শিশুকে একটি করে নীল রঙের এবং ১২মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।
উপজেলায় ১২০টি অস্থায়ী এবং ১টি ইপিআই কেন্দ্রের মাধ্যমে ক্যাপসুলগুলো খাওয়ানো হচ্ছে। সব শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যে মোট ১৬১ টি ভ্যানুর জন্য ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে ৪৫ জন করে ৯০ তদারককারী এবং ২৪০ জন সেচ্ছাসেবক কর্মী দায়িত্ব পালন করছে।





