সারা দেশ

আখাউড়ায় ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

  • আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
  • প্রকাশিত ৪ জানুয়ারি, ২০২১

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন, র‌্যালী আলোচনা সভা ও কেক কাটাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বাংলাদেশ ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে আজ সোমবার সকাল ১১ টায় উপজেলা ছাত্রলীগের আয়োজনে সড়ক বাজারস্থ দলীয় কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালীতে উপজেলা ছাত্রলীগের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক স্বত‍ঃস্ফুর্ত ভাবে অংশ নেন। র‌্যালীটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এডভোকেট সিরাজুল হক পৌর মুক্তমঞ্চে এসে এক সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা ছাত্রলীগের সভাপতি সাহাবউদ্দিন বেগ শাপলুর সভাতিত্বে সভায় বক্তব্য রাখেন আখাউড়া পৌরসভা মেয়র তাকজিল খলিফা কাজল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মো. সেলিম ভূইয়া, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. শাখাওয়াত হোসেন নয়ন, সহ-সভাপতি সৈয়দ যুবরাজ শাহ রাসেল, ছাত্রলীগ নেতা মো. তজিবুর রহমান প্রমুখ।

পরে কেক কেটে ঐতিহ্যবাহী এ ছাত্র সংগঠনটির ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads