সারা দেশ

আখাউড়ায় জমে উঠেছে প্রতিমা বিক্রির হাট

  • আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
  • প্রকাশিত ১৯ অক্টোবর, ২০২১

হিন্দু শাস্ত্রমতে ধন সম্পদের দেবী লক্ষ্মী। তাই নানা আনুষ্ঠিানিকতায় এ পূজা উদযাপন করে থাকেন হিন্দু সনাতন ধর্মাবলম্বীরা। শারদীয় দূর্গাপূজার পর সনাতন ধর্মাবলম্বীদের মঙ্গলবার শুরু হচ্ছে এ লক্ষ্মী পূজা । চলবে বুধবার বিকাল পযর্ন্ত। প্রতি বছরের ন্যায় পঞ্চমী তিথিতে লক্ষ্মী দেবীর আরাধনা করছেন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় হিন্দু ধর্মাবলম্বীরা। পৌর শহরসহ উপজেলার বিভিন্ন এলাকায় হিন্দু ধর্মাবলম্বীরা তাদের বাড়িতে নানা আয়োজনের মধ্যে দিয়ে এ পূজা উদযাপন করছে।

এদিকে লক্ষ্মী পূজাকে কেন্দ্র করে পৌর শহরের রাধা মাধব আখড়ায় জমে উঠেছে প্রতিমা বিক্রি। পূজা উপলক্ষে উপজেলার বিভিন্ন এলাকার হিন্দু ধর্মাবলম্বীরা তাদের বাড়িতে বাড়িতে লক্ষ্মী প্রতিমা স্থাপন করছেন। নারী পুরুষ সবাই যেন ব্যস্ত হয়ে উঠেছে প্রতিমা ক্রয় করতে। প্রতিমা ক্রয় করতে আসা অনেকেই বলেছেন গত বারের চাইতে এবার দাম কিছুটা বেশী।

এদিকে প্রতিমা বিক্রেতারা বলছেন বর্তমান পরিস্থিতিতে এবার প্রতিমা বিক্রি অনেক কমেছে । এখানে এক একটি প্রতিমা ১শ টাকা থেকে উপরে ৭০০ টাকায় বিক্রি হচ্ছে। তবে এখানে শুধু লক্ষ্মী প্রতিমাই নয়, বিক্রি হচ্ছে পূজার অন্যান্য উপকরণ।

পৌর শহরের রাধানগর এলাকার চন্দন পাল বলেন, সকাল রাধামাধব আখড়ায় প্রতিমা বিক্রি দেখতে পেয়ে প্রায় ৩শ টাকা দিয়ে একটি মাঝারি আকারের প্রতিমা কেনা হয়। তিনি বলেন গত বারের চাইতে মনে হচ্ছে এবার অনেক দাম। পাশাপাশি তিনি পূজার উপকরণ ও কিনেছেন বলে জানান।

গৃহিণী লক্ষ্মীরানী বলেন, প্রতি বছর লক্ষ্মী পূজা উপলক্ষে রাধামাধব আখড়ায় প্রতিমার হাট বসে। তাই এখান থেকে ছোট আকারের ৩শ টাকায় একটি প্রতিমা কেনা হয়। সেইসাথে কেনা হয়েছে অন্যান্য উপকরণও।

আশীষ সাহা বলেন, ঘুরে দেখে গেলাম বিক্রেতারা প্রচুর প্রতিমা নিয়ে বসে আছেন। এখনও প্রতিমা কেনা হয়নি। আশা করছি বিকালের মধ্যে কেনা হবে। সঞ্জয় সাহা বলেন , বর্তমান পরিস্থিতির কারনে তিনি এবার ছোট আকারের ১টি প্রতিমা ক্রয় করেছেন । এতেই তিনি খুশি।

উপজেলার মোগড়া ইউনিয়নের নয়াদিন গ্রামের নারায়ন পাল বলেন, প্রতি বছর আমার লক্ষ্মী পূজার জন্য প্রতিমা তৈরী করে বিক্রি করে থাকি। বিভিন্ন এলাকার লোকজন আমাদের কাছ থেকে পাইকারিতে ক্রয় করে নিয়ে বিক্রি করছেন। তাছাড়া উপজেলার বিভিন্ন হাট বাজারে গিয়ে তারা ওইসব প্রতিমা বিক্রি করছেন। এক একটি প্রতিমা ১শ টাকা থেকে উপরে ৭০০টাকার বিক্রি করছেন বলে জানায়। তবে বর্মমান পরিস্থিতির কারণে গত বছরের তুলনায় এবার চাহিদা কিছুটা কম রয়েছে । তবে তারা এক সঙ্গে প্রতিমার সাথে পূজার উপকরণ বিক্রি করছেন বলে জানায়।

রতন পাল বলেন, সকাল প্রতিমা নিয়ে বিক্রির জন্য তিনি এখানে এসছেন। বিক্রিতে ভালো সারা পাচ্ছেন বলে জানায়। তিনি আশা করছেন সন্ধ্যার মধ্যে বিক্রি শেষ হবে।

আখউড়া পুজা উদযাপন পরিষদের সদস্য সচিব বিশ্বজিৎ পাল বাবু,বলেন লক্ষ্মী পূজা উপলক্ষে রাধা মাধব আখড়ায় প্রতিমা বিক্রি হচ্ছে। পূজার জন্য বেশী ভাগ লোকজন এখান থেকেই প্রতিমা ক্রয় করছেন। তিনি আরও বলেন লক্ষ্মী পূজার মধ্য দিয়ে দেশ ও জাতির মঙ্গল কামনাসহ সম্প্রতির বন্ধন আটুট থাকবে এমনটিই প্রত্যাশা করছেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads