সারা দেশ

আখাউড়ায় দিনে দুপুরে বিকাশ দোকানে চুরি

  • আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
  • প্রকাশিত ২৮ জানুয়ারি, ২০২২

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় দিনে দুপুরে এক বিকাশের দোকানে চুরির ঘটনা ঘটেছে। আজ শুক্রবার দুপুর পৌর শহরের তারাগন এলাকায় বিনিময় স্টোরে এ চুরির ঘটনা ঘটে। সংঘবদ্ধ চুরেরা দোকানের তালার আংটা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে ২টি মোবাইল ফোন ও নগদ ১লাখ ৪৫ হাজার টাকা নিয়ে যায়। তাৎক্ষনিক ভাবে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

দোকানদার মো. সালাহ উদ্দিন বলেন, শুক্রবার জুম্মার দিন হওয়ার আজান দেওয়ার পর নামাজ পরার জন্য দোকান তালা লাগিয়ে সে মসজিদে চলে যায়। নামাজ শেষে মসজিদে মিলাদ পড়া অবস্থান খবর আসে তার দোকান খোলা রয়েছে। খবর শুনা মাত্র সে দ্রুত দোকানে গিয়ে দেখতে পান তার দোকানে তালার আংটা ভাঙ্গা। এক পর্যায়ে ভিতরে প্রবেশ করে দেখেন দোকানে থাকা দুইটা মোবাইল ফোন ও ক্যাশে থাকা বিকাশের ১লাখ ৪৫ হাজার টাকা নেই। কি ভাবে দিনে দুপুরে দোকানের আংটা ভেঙ্গে চুরি ঘটনা ঘটিয়েছে তা বুঝতেই পারলাম না। এ চুরির ঘটনা আমাদের বড় ধরনের ক্ষতি হয়ে গেলো।

এদিকে এই চুরির খবর মুহুর্তের মধ্যে ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন এসে ভিড় করেন। এ ঘটনায় পার্শ্ববর্তী ব্যবসায়ীদের মাঝে চুরি আতংক বিরাজ করছে।

৯ নং ওয়ার্ড পৌর কাউন্সিলর মো. বাহার মিয়া চুরি হওয়ার বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন। এই ভাবে দিনে দুপুরে চুরির ঘটনা ঘটবে তা কখনও কল্পনাও করিনি। এটা খুবই দু:খ জনক ঘটনা।

আখাউড়া থানার এস আই ময়নাল হোসেন বলেন, এ চুরির ঘটনা তদন্ত চললে। আশা করছি অপরাধিদেরকে আটক করে দ্রুত আইনের আওতায় আনা হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads