আখাউড়ায় নাজু হত্যায় জড়িতদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

আখাউড়ায় নাজু হত্যায় জড়িতদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন

  • আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
  • প্রকাশিত ২০ মার্চ, ২০২১

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নাজু হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। এলাকাবাসীর উদ্যোগে আজ শনিবার দুপুরে উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের শেখ মার্কেটের সামনে এ  মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে এলাকার বিভিন্ন শ্রেণি পেশার শতাধিক লোক অংশ নেন।

প্রায় ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত এ কর্মসূচি থেকে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও দ্রুত বিচার আইনের আওতায় এনে ফাঁসি কার্যকরের দাবি জানান তারা।

নিহত নাজুর পিতা মোহাম্মদ আবুল হোসেন বলেন, তার ছেলে নাজুকে  বাড়ি থেকে ডেকে নিয়ে আনোয়ার, খোকন, রাসেল ও তার সহযোগীরা পরিকল্পিতভাবে হত্যা করেছে। এ হত্যাকান্ডের ঘটনায় রাসেল নামে একজনকে গ্রেফতার করা হলে ও হত্যা মামলার প্রধান আসামি আনোয়ার হোসেন ও খোকন মিয়াকে গ্রেপ্তার করা হয়নি। অবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করে দ্রুত বিচার আইনের আওতায় এনে ফাঁসি কার্যকরের দাবি জানানো হয়। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা গাজিউর রহমান, আব্দুল মতিন, হাজী ইদন মিয়া, মো. খোরশেদ মিয়া, মো. জিতু মিয়া, নাজুর স্ত্রী রাবেয়া বেগম, মেয়ে লিমা, লিজা, নিপা ও ছেলে মানিক প্রমুখ।

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সূত্রে জানা গেছে, গত বছরের ২৪ জুলাই  উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের মিনারকুট গ্রামের ভারত সীমান্তবর্তী এলাকা থেকে মো. নাজু মিয়ার লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় প্রথমে আখাউড়া থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়। পরে ময়নাতদন্তের রিপোর্ট পেয়ে নিহত নাজুর বাবা আবুল হোসেন বাদী হয়ে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। আদালত মামলাটি ব্রাহ্মণবাড়িয়ার পিবিআইকে তদন্তের আদেশ দেন। এদিকে গত ১৩ ফেব্রুয়ারি  রাসেলকে গ্রেপ্তার করা হয়। ১৪ ফেব্রুয়ারি  তাকে ব্রাহ্মণবাড়িয়ার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাহিদ হাসানের আদালতে সোপর্দ করা হলে সে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads