‘করোনাকালে নারী নেতৃত্ব গড়বে নতুন সমতার বিশ্ব’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আর্ন্তজাতিক নারী বিদস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে সোমবার দুপুরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রশাসনের কর্মকর্তা,জনপ্রতিনিধি,সাংবাদিক, শিক্ষক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরে-এ আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবুল কাশেম ভূইয়া।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাছরিন শফিক আলিয়া, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রৌনক আরা, উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা মো. মুসলেহউদ্দিন, উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মো. রেজাউল করিম সিনিয়র মৎস্য কর্মকর্তা জ্যোতি কনা দাস, মহিলা আওয়ামীলীগের সভাপতি মঞ্জুয়ারা বেগম প্রমুখ।
বক্তারা বলেন, বর্তমান সরকারের আমলে প্রতিটি ক্ষেত্রে নারী অধিকার প্রতিষ্ঠিত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা সর্বক্ষেত্রে যোগ্যতা ভিত্তিক নারীদের আরো সম্পৃক্ত করার আহবান জানান। এ ছাড়া নারীর প্রতি সহিংসতা রোধে আরো কঠোর আইন এবং আইনের বাস্তব প্রয়োগের জন্যও আহবান জানান।





