ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় রোপা আমনের প্রণোদনার আওতায় বিনামূল্যে ২শতাধিক কৃষকদের মাঝে হাইব্রিড উফশী ধান বীজ ও সার বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবুল কাশেম ভূঁইয়া প্রধান অতিথি থেকে কৃষকদের মাঝে ধান বীজ ও সার বিতরণ করেন। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ আয়োজন করে।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূরে-এ আলমের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা শাহানা বেগম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. জহিরুল ইসলাম , উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. বিল্লাল হোসেন, প্রমূখ।
উপজেলা কৃষি কর্মকর্তা শাহানা বেগম বলেন, পৌর শহরসহ উপজেলার ৫টি ইউনিয়নের ২শতাধিক ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের কৃষককের মাঝে ধান বীজ ও সার বিনা মূল্যে বিতরণ করা হয়েছে। এরমধ্যে ১৭০ জন কৃষক পেয়েছেন উফশী বীজ ও সার, ৩০ জন কৃষক পেয়েছেন হাইব্রিড বীজ ও সার। উফশী কৃষক প্রত্যেককে ৫ কেজি বীজ ও ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার দেওয়া হয়। হাইব্রিড কৃষক ২ কেজি বীজ ও ২০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার দেওয়া হয় বলে জানায়।





