ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় কৃষি প্রণোদনার আওতায় বিনামূল্যে ১হাজার ৪০ জন কৃষকদের মাঝে সরিষা, ভুট্রা,গম সূর্যমুখী ও পেঁয়াজের বীজ ও সার বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আক্তার প্রধান অতিথি থেকে কৃষকদের মাঝে ওইসব শস্য বীজ ও সার বিতরণ করেন। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ আয়োজন করে।
অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা শাহানা বেগমের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাছরিন সফিক আলিয়া, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. ইফতেখার আলম সিদ্দিকী, জহিরুল ইসলাম, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. বিল্লাল হোসেন, পৌর কৃষকলীগ সভাপতি মো. বজলুর রহমান প্রমূখ।
উপজেলা কৃষি কর্মকর্তা শাহানা বেগম বলেন, পৌর শহরসহ উপজেলার ৫টি ইউনিয়নের ১হাজার ৪০ জন কৃষকদের মাঝে সরিষা, ভুট্রা,গম সূর্যমুখী ও পেঁয়াজের বীজ ও সার বিতরণ করা হয়েছে। এরমধ্যে ৮শ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে ১ কেজি করে সরিষা বীজ, ১০ কেজি ডিএপি সার ১০ কেজি এমপিও সার বিতরণ করা হয়।





