সারা দেশ

আখাউড়ায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
  • প্রকাশিত ২১ এপ্রিল, ২০২২

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় গাছে ঝুলন্ত অবস্থায় প্রদীপ মিত্র (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার সকাল ১১টায় রেলওয়ে পশ্চিম কলোনি থেকে ওই যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।

স্থানীয়রা জানান সকালে আমগাছে ঝুলন্ত অবস্থায় লাশ দেখতে পেয়ে তারা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ওই স্থান থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মো. এনাম খাদেম জানান, নিহত ওই যুবক অনেক দিন ধরে কুলিবাগান এলাকায় বসবাস করে সুইপারের কাজ করতো। সম্প্রতি তার স্ত্রী অন্য পুরুষের সঙ্গে পালিয়ে যাওয়ায় হতাশাগ্রস্ত হয়ে পরেন। মাঝেমধ্যে নেশাগ্রস্ত অবস্থায়ও তাকে দেখতো স্থানীয়রা। তবে তার এই মৃত্যুটা রহস্যজনক বলে মন্তব্য করেন ।

স্থানীয়দের বরাত দিয়ে আখাউড়া থানার ওসি (তদন্ত) সঞ্জয় কুমার সরকার বলেন, ওই যুবক ভাসামান (পরিচ্ছন্নকর্মী) সুইপার ছিলেন। তার স্ত্রী অন্য পুরুষের সঙ্গে পালিয়ে যাওয়ার পর থেকে সে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে। ইতোমধ্যে একাধিকবার ট্রেনের নীচে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করলে স্থানীয়রা তাকে রক্ষা করে। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। মৃত্যুর রহস্য উদঘাটনে চেষ্টা চলছে বলেও তিনি জানান।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads