সারা দেশ

আখাউড়ায় রক্তাক্ত লাশ উদ্ধার, ঘটনাস্থলে পিবিআই

  • আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
  • প্রকাশিত ২৪ ফেব্রুয়ারি, ২০২২

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অজ্ঞাত (৫০) এক ব্যক্তির রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

গতকাল বুধবার রাত আনুমানিক দেড়টার দিকে পৌর শহরের মসজিদ পাড়া বাইপাস এলাকা থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। তবে নিহত হওয়া ওই ব্যক্তির পরিচয় বৃহস্পতিবার দুপুর নাগাদ কোন পরিচয় পাওয়া যায়নি। পুলিশ নিহতের কারণ ও পরিচয় জানতে সর্বাত্বক চেষ্টা করছেন।

এদিকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও থানা পুলিশ ঘটনাস্থলে রয়েছে। ব্যাটারিচালিত যে অটোরিকশার নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়েছে সেটি জব্দ করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে ওই ব্যক্তি অটোরিকশার চালক।

আখাউড়া থানার পরিদর্শক (তদন্ত) সঞ্জয় সরকার জানান, ওই ব্যক্তিকে হত্যা করা হয়েছে। রাত একটা থেকে দেড়টার মধ্যে মসজিদ পাড়া বাইপাস এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের মরদেহ উদ্ধার করে দুপুরে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তবে কিভাবে বা কি কারণে এ হত্যাকান্ড ঘটানো হয়েছে সেটি জানার চেষ্টা চলছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads