করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি ঠেকাতে সারাদেশে ন্যায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সর্বাত্বক পালিত হচ্ছে কঠোর বিধিনিষেধ। আর লকডাউনে সরকারি বিধিনিষেধ অমান্য করে অযথা ঘুরাফেরা, দোকানপাঠ খোলা রাখা, যানবাহন চলাচলকরা এবং কাগজপত্র না থাকায় সোমবার দুপুর ২ টা পর্যন্ত ২৪ জনকে ভ্রাম্যমান আদালতে ৫ হাজার ২ শ টাকা জরিমানা করা হয়। এরমধ্যে মামলা দেওয়া হয় ১৩টি।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন আখাউড়া উপজেলা সহকারী কমশিনার ভূমি মো. সাইফুল ইসলাম।
পৌর শহরসহ উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে সরকারি বিধিনিষেধ অমান্য করে অযথা ঘুরাফেরা, দোকানপাঠ খোলা রাখা, যানবাহন চলাচলকরা এবং কাগজপত্র না থাকায় তাদেকে এ জরিমানা করা হয়।
এদিকে সরকার ঘোষিত বিধিনিষেধ বাস্তবায়নে পৌর শহরসহ উপজেলার বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরা মাঠে এক যোগে কাজ করা অব্যাহত রেখেছেন।
এদিকে রিকশা চলাচল কিছুটা স্বাভাবিক থাকলেও যাত্রীর সংখ্যা ছিল কম। তবে বেশী ভাগ লোকজনকে পায়ে হেঁটে চলাচল করতে দেখা গেছে। এদিকে উপজেলা প্রশাসনের নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশ শহরের বিভিন্ন পয়েন্টে টহল দিচ্ছে।
আখাউড়া উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. সাইফুল ইসলাম বলেন, এ উপজেলায় লকডাউন কঠোরভাবে পালন করা হচ্ছে। সকাল থেকেই পৌর শহরসহ উপজেলার বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। তাছাড়া সরকারি আদেশ অমান্য করে অযথা ঘুরাফেরা, দোকানপাঠ খোলা রাখা ও যানবাহন চলাচলকরা এবং কাগজপত্র না থাকায় ২৪ জনকে ভ্রাম্যমান আদালতে জরিমানা করা হয়।





