ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাদকবিরোধী অভিযানে ৭ কেজি গাজাসহ ২ মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন উপজেলার উত্তর ইউনিয়নের রাজাপুর গ্রামের ইব্রাহীম মিয়ার ছেলে সুলেমান (২৮) ও আমোদাবাদ গ্রামের মৃত আব্দুর রশিদ মিয়ার ছেলে জামাল মিয়া (৩৭) ।
শনিবার দুপুরে তাদেরকে ব্রাহ্মণবাড়িয়া জেল হাজতে পাঠানো হয়। এর আগে ভোরে রাজাপুর গ্রামের ইব্রাহীম মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে তার বসত ঘরের খাটের নীচ থেকে ৭ কেজি গাজাসহ তাদেকে আটক করা হয়।
আখাউড়া থানার অফিসার ইনচার্জ রসুল আহমেদ নিজামী বলেন গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে ইব্রাহীম মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে ৭ কেজি গাজাসহ ওই দুজনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তাদেরকে দুপুরে জেল হাজতে পাঠানো হয়।





