আখাউড়া চেকপোস্ট দিয়ে দেশে ফিরছেন বাংলাদেশ-ভারতের নাগরিকেরা

সংগৃহীত ছবি

সারা দেশ

আখাউড়া চেকপোস্ট দিয়ে দেশে ফিরছেন বাংলাদেশ-ভারতের নাগরিকেরা

  • আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
  • প্রকাশিত ২৮ এপ্রিল, ২০২১

ভারতে করোনার প্রকোপ বৃদ্ধির ফলে বাংলাদেশ-ভারত দু-দেশের সীমান্ত বন্ধ রয়েছে। তবে বাংলাদেশে আটকে পড়া ভারতীয় নাগরিকেরা বিশেষ অনুমতি নিয়ে ভারতে ফিরে যাচ্ছেন।  আগরতলা থেকেও বাংলাদেশ সহকারী হাইকমিশনের নো অবজেকশন সার্টিফিকেট বা অনাপত্তিপত্র (এনওসি) ছাড়পত্র নিয়ে দেশে ফিরছেন ভারতে যাওয়া বাংলাদেশিরা।

আজ বুধবার দুপুর ২ টা পর্যন্ত বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে ভারতীয় হাইকমিশনের তালিকা মোতাবেক ১০ জন ভারতীয় নাগরিক আখাউড়া চেকপোস্ট সীমান্ত দিয়ে ভারতে ফিরে গেছেন।

অপরদিকে ভারত থেকে ১৬ জন বাংলাদেশী নাগরিক দেশে ফিরেছেন। এদের মধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর ৪জন কর্মকর্তা (মেজর)  স্ব-পরিবারের ১৩ জন সদস্য ত্রিপুরা রাজ্যের আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের বিশেষ ব্যবস্থাপনায় অনাপত্তিপত্র (এনওসি) ছাড়পত্র নিয়ে বাংলাদেশে আগমন করেন। তাদেরকে ঢাকা সিএমএইচ হাসপাতালে ১৪ দিনের কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে এবং দুজনকে ঢাকায় একটি হাসপাতালে ও একজনকে আখাউড়ায় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে সড়ক বাজারের রজনীগন্ধা হোটেলে পাঠানো হয়েছে।

ইমিগ্রেশন চেকপোস্টে দায়িত্বরত স্বাস্থ্য বিভাগের চিকিৎসক ডা. বুশরা শিকদার এসব তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে সকাল থেকে আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি বাণিজ্য স্বাভাবিক রয়েছে বলে আখাউড়া স্থলবন্দর কাস্টমস সুপারিন্টেন্ডেন্ট মোহাম্মদ আলী নিশ্চিত করেছেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads