পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা ৬ দিন বন্ধের পর সোমবার সকাল থেকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থল বন্দরের যাবতীয় আমদানি রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। ফলে এ বন্দরে ফিরে এসেছে কর্ম চাঞ্চল্য। তবে ওই সময় বিশেষ ব্যবস্থায় উভয় দেশের আটকে পড়া পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিল।
আখাউড়া স্থল বন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম বলেন, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গত ২০ জুলাই থেকে ২৫ জুলাই পযর্ন্ত ছয় দিন এ বন্দর দিয়ে যাবতীয় আমদানি রফতানি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। টানা ছয় দিন পর ঈদের ছুটি শেষে সরকারি সব নির্দেশনা মেনে সকাল থেকে যথারিতি যাবতীয় আমদানি রফতানি কার্যক্রম শুরু হয়েছে বলে জানায়।
আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট ইনচার্জ আব্দুল হামিদ জানায়, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ও সাপ্তাহিক ছুটির কারণে এ বন্দর দিয়ে আমদানি রফতানি কার্যক্রম বন্ধ থাকলে ও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুদেশের আটকে পড়া পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিল।





