সারা দেশ

আখাউড়া স্থলবন্দরে কার্যক্রম শুরু

  • আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
  • প্রকাশিত ১৭ মে, ২০২১

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ও সাপ্তাহিক ছুটির কারণে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থল বন্দর টানা ৪ দিন বন্ধ থাকার পর আজ সোমবার সকাল থেকে যাবতীয় আমদানি রফতানি কার্যক্রম শুরু হয়েছে। তবে ওই সময় বিশেষ ব্যবস্থায় উভয় দেশের আটকে পড়া পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিল। এদিকে আমদানি রফতানি কার্যক্রম শুরু বন্দর এলাকায় কর্ম ব্যস্ততা বৃদ্ধি পেয়েছে।

আখাউড়া স্থল বন্দরের আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আগামী ১৩ মে থেকে ১৬ মে পযর্ন্ত চার দিন এ বন্দর দিয়ে যাবতীয় আমদানি রফতানি কার্যক্রম বন্ধ রাখা হয় । এ বিষয়টি ভারতীয় ব্যবসায়ীদেরকে জানানো হয়েছিল। সোমবার সকাল থেকে যাবতীয় আমদানি রফতানি কার্যক্রম শুরু হয়েছে। পাশাপাশি বন্দরে কর্মকর্তা কর্মচারি, ব্যবসায়ী ও শ্রমিকদের উপস্থিতিতে কর্ম ব্যস্ততা বেড়ে গেছে।

আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট ইনচার্জ আব্দুল হামিদ জানান, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ও সাপ্তাহিক ছুটির কারণে এ বন্দর দিয়ে আমদানি রফতানি কার্যক্রম বন্ধ থাকলে ও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুদেশের আটকে পড়া পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিল। সকাল থেকে পুরোদমে কর্যক্রম শুরু হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads