খ্রিষ্টান সম্প্রদায়ের শুভ বড় দিন (ক্রিসমাস) ও উপজেলা ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থল বন্দরের যাবতীয় আমদানি রপ্তানি দুদিন বন্ধ ঘোষণা করা হয়েছে।
তাই আজ শনিবার খ্রিষ্টান সম্প্রদায়ের শুভ বড় দিন হওয়া এবং আগামীকাল রোববার উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় কারণে এ দুদিন এ বন্দরের যাবতীয় আমদানি রপ্তানি কার্যক্রম থাকবে। আখাউড়া স্থল বন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন। তবে এসময় উভয় দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।
আখাউড়া স্থল বন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম বলেন, আজ শনিবার খ্রিষ্টান সম্প্রদায়ের শুভ বড় দিন ও রোববার উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচন হওয়ার কারণে এ বন্দরের যাবতীয় আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। আমদানি রপ্তানি না হওয়ার বিষয়টি ভারতীয় ব্যবসায়ীদেরকে জানানো হয়। তাই আগামী ২৭ ডিসেম্বর সোমবার সকাল থেকে যাবতীয় আমদানি রপ্তানি কার্যক্রম শুরু হবে।
আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট ইনচার্জ আব্দুল হামিদ জানায়, শনিবার খ্রিষ্টান সম্প্রদায়ের শুভ বড় দিন ও রোববার উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচন হওয়ায় এ বন্দর দিয়ে আমদানি রপ্তানি কার্যক্রম দুদিন বন্ধ থাকলে ও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দু’দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। আগামী সোমবার সকাল থেকে পুনরায় কার্যক্রম শুরু হবে বলে জানায়।





