আগুনে পুড়ে জাহিদ রাইচ মিলের কোটি টাকার ক্ষতি

মাহাদেবপুরে মেসার্স জাহিদ রাইচ মিলে আগুন ও পুড়ে যাওয়া যন্ত্রাংশের দৃশ্য।

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

আগুনে পুড়ে জাহিদ রাইচ মিলের কোটি টাকার ক্ষতি

  • মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি
  • প্রকাশিত ২৭ অগাস্ট, ২০১৯

নওগাঁর মহাদেবপুরে আগুনে পুড়ে জাহিদ রাইচ মিলের কোটি টাকার যন্ত্রাংশসহ মালামালের ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানাগেছে।

গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলা সদরের দক্ষিণ হোসেনপুরে আটো রাইচমিল চলার সময় হঠাৎ শর্টার মিলে আগুন থেকে এ ঘটনা ঘটে।

মেসার্স জাহিদ রাইচ মিলের মালিক মোঃ সেলিম উদ্দীন জানান, মুহুর্তের মধ্যে আশেপাসের রুমগুলোতে আগুন ছরিয়ে পরলে মহাদেবপুর ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেই। ফায়ার সার্ভিস প্রায় দেড় ঘণ্টা চেষ্টা করে আগুণ নিয়ন্ত্রনে আনেন।

এসময় আগুনে পুড়ে শর্টার, মোটর, তার, কম্পেশার, প্যানেল বোর্ড, চাউল ও টিন পুড়ে প্রায় ১ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয় বলে মেসার্স জাহিদ রাইচ মিলের মালিক মোঃ সেলিম উদ্দীন।

উপজেলা চাউল কল মালিক গ্রুপের সভাপতি ও খাজুর ইউপি চেয়ারম্যান মোঃ বেলাল উদ্দীন ঘটনাস্থল পরিদর্শন করে জানান, মেসার্স জাহিদ রাইচ মিলের প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে যা পূরণ হতে অনেক সময় লাগবে।

এ বিষয়ে উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রোস্তম আলী জানান, মেসার্স জাহিদ রাইচ মিলে প্রাথমিক তদন্তে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে জানা গেছে। প্রায় দেড় ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনা হয়।

মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন জানান, এ বিষয়ে মহাদেবপুর থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে যাতে এক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে উল্লেখ রয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads