মহানগর

আজ খুলছে নিউমার্কেট

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২১ এপ্রিল, ২০২২

সকাল থেকে নিউ মার্কেটসহ আশপাশের সব বিপণি কেন্দ্রগুলো খুলবে।

ঢাকা কলেজের শিক্ষার্থী ও ব্যবসায়ীদের সংঘর্ষের জেরে টানা দুদিন বন্ধ থাকার পর আজ  সকালে খুলছে নিউমার্কেট।

শিক্ষার্থীদের যৌক্তিক দাবি মেনে নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর নেহাল আহমেদ।

বুধবার রাতে ঢাকা কলেজের ছাত্র-শিক্ষক প্রতিনিধি, শিক্ষা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি ও ব্যবসায়ী প্রতিনিধিদের ৪ ঘন্টা বৈঠক শেষে একথা জানানো হয়। বৈঠক আরও বলা হয়, মঙ্গলবার সংঘর্ষে নিহতের পরিবার আর আহতদের ক্ষতিপূরণ দেবেন ব্যবসায়ীরা।

এর আগে, ঢাকা কলেজের ছাত্ররা সংবাদ সম্মেলনে ১০টি দাবি উত্থাপন করে। সৌহাদ্যপূর্ণ পরিবেশে সব পক্ষের মধ্যে আলোচনা করে সমস্যা সমাধান  হয়েছে বলে জানান মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads