আজ রাত ১২টা থেকে ৪টি ছাড়া সব দেশের বিমান ফ্লাইট বাতিল 

সংগৃহীত ছবি

জাতীয়

আজ রাত ১২টা থেকে ৪টি ছাড়া সব দেশের বিমান ফ্লাইট বাতিল 

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২১ মার্চ, ২০২০

করোনাভাইরাসের কারণে আজ শনিবার দিবাগত রাত ১২টা থেকে ইংল্যান্ড, চীন, হংকং, ব্যাংকক ছাড়া সব দেশের সঙ্গে বিমান চলাচল বন্ধ হয়ে যাবে।

৩১ মার্চ পর্যন্ত লাচলের এই কার্যক্রম বন্ধ থাকবে। সিভিল অ্যাভিয়েশন চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান এ কথা জানিয়েছেন।

গতকাল শুক্রবার করোনাভাইরাসের কারণে থাইল্যান্ডের ব্যাংককেও ফ্লাইট চলাচল বন্ধ করে দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

গত বৃহস্পতিবার আরব আমিরাত ও সিঙ্গাপুরে ফ্লাইট বন্ধের ঘোষণা দেয় বিমান।

বিমান বাংলাদেশ এয়ারলাইনস ঢাকা থেকে বিশ্বের ১৮টি রুটে ফ্লাইট পরিচালনা করত। এসব রুটে বিমানের সাপ্তাহিক ফ্লাইট ছিল ২১৮ টি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads