সারা দেশ

আটঘরিয়ায় ঐতিহাসিক ৭ই মার্চ দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ 

  • ''
  • প্রকাশিত ৭ মার্চ, ২০২৪

আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি:

পাবনার আটঘরিয়া উপজেলায় ঐতিহাসিক ৭ই মার্চ দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করা হয়েছে । বৃহস্পতিবার(৭ মার্চ) উপজেলা সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নাহারুল ইসলাম। 

এসময় বক্তব্য রাখেন আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মেয়র শহিদুল ইসলাম রতন, ওসি হাদিউল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার জহুরুল হক, কৃষি কর্মকর্তা সজীব আল মারুফ, মৎস্য কর্মকর্তা শরিফুল ইসলাম,  প্রানী সম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন, শিক্ষা এসএম শাজাহান আলী, সাংবাদিক সমিতির সভাপতি আব্দুস সাত্তার মিয়া প্রমুখ। 

উক্ত আলোচনা সভায় দেবোত্তর ডিগ্রি কলেজের অধ্যক্ষ সাইদুর রহমান, প্রকৌশলী কর্মকর্তা মেহেদী হাসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সবীর কুমার দত্ত, প্রধান শিক্ষক মাহবুবা খাতুন মায়া, কবি বন্দে আলী মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাতাব উদ্দিন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। 

আলোচনা সভা সঞ্চালনায় ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রাজু আহমেদ। আলোচনা শেষে প্রতিযোগিতাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads