আদালতে ওসি মোয়াজ্জেম

ছবি : সংগৃহীত

আইন-আদালত

আদালতে ওসি মোয়াজ্জেম

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ৩০ জুন, ২০১৯

ফেনীর সোনাগাজী মডেল থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনকে ঢাকা জজ কোর্টে হাজির করা হয়েছে। আগুনে পুড়িয়ে হত্যার শিকার নুসরাত জাহান রাফির থানায় দেওয়া বক্তব্য ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেয়ার অভিযোগে করা মামলায় তিনি গ্রেপ্তারকৃত আসামি।

আজ রোববার সকাল ৯টার দিকে তাকে কাশিমপুর কারাগার থেকে প্রিজন ভ্যানে আদালতে আনা হয়। এসময় তাকে আদালতের হাজতখানায় রাখা হয়। বেলা ২টার দিকে তাকে বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালে উঠানো হবে।

আদালতের হাজতখানার ওসি পুলিশের পরিদর্শক মইনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মাদ আস সামশ জগলুল হোসেনের আদালতে তার বিচারকাজ চলবে। আজ (রোববার) ওই মামলার চার্জগঠন শুনানির জন্য এ দিন ধার্য রয়েছে। এর আগে ২৪ জুন জেল কোড অনুযায়ী ওসি মোয়াজ্জেমের ডিভিশনের বিষয় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেন।

১৭ জুন বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আস শামস জগলুল হোসেন ওসি মোয়াজ্জেমের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ১৬ জুন রাজধানীর শাহবাগ থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

গত ২৭ মার্চ নুসরাত জাহান রাফিকে মাদরাসার অধ্যক্ষ সিরাজ উদদৌলা শ্রেণিকক্ষে নিয়ে যৌন নিপীড়ন করেন। এমন অভিযোগ উঠলে দুজনকে থানায় নিয়ে যান ওসি মোয়াজ্জেম হোসেন। ওসি নিয়ম ভেঙে জেরা করতে নুসরাতের বক্তব্য ভিডিও করেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads