আনারস বহনের আড়ালে মাদক পাচার, দুই কারবারি আটক

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

আনারস বহনের আড়ালে মাদক পাচার, দুই কারবারি আটক

  • কুমিল্লা প্রতিনিধি
  • প্রকাশিত ১১ মে, ২০২০

কুমিল্লায় আনারসবাহী ট্রাকে লুকিয়ে বিপুল পরিমাণের গাঁজা পাচারকালে দুই মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব। সোমবার সকালে কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার বারেরা বাসষ্ট্যান্ড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে আনারস ভর্তি ট্রাকের ভিতর লুকিয়ে গাঁজা পাচারকালে দুই মাদক কারবারিকে আটক করা হয়।

আটককৃতদের মধ্যে মো. সোহেল (২২) চট্টগ্রাম ভূজপুর উপজেলার হেয়াকো (কড়ই বাগান) মো. শরীফ মিয়ার ছেলে এবং একই এলাকার মো. মাহবুবুল হকের ছেলে মো. রাশেদ (২০)। এ সময় তাদের নিকট থেকে ৬৪ কেজি গাঁজাসহ মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ট্রাকটিও জব্দ করা হয়।

র‌্যাব-১১ সিপিসি-২ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইমরান উল্লাহ সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে আটককৃতরা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন স্থানে গাঁজা ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

অভিযুক্তদের বিরুদ্ধে কুমিল্লা দেবিদ্বার থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads