‘‘প্রজন্ম হোক সমতার-সকল নারীর অধিকার’’ প্রতিপাদ্যে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে গাজীপুরের কালীগঞ্জে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
কালীগঞ্জ উপজেলা প্রশাসনের সহযোগীতায় উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থা কালীগঞ্জ শাখার আয়োজনে সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, ইউএনও মো. শিবলী সাদিক, মহিলা বিষয়ক কর্মকর্তা শাহানাজ আক্তার, জাতীয় মহিলা সংস্থা কালীগঞ্জ শাখার কো-অর্ডিনেটর জেসমিন বেগম, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জুয়েনা আহমেদ, যুব মহিলা লীগের সভাপতি পিয়ারা বেগম শান্তা ছাড়াও বিভিন্ন সামাজিক-রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এতে অংশগ্রহণ করেন।
এ সময় নারী এবং পুরুষদের হাতে বিভিন্ন ব্যানার-ফেস্টুন-পোষ্টার ছিল।





