অভিনেত্রী আফসানা মিমি করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ বৃহস্পতিবার ১ এপ্রিল আফসানা মিমিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যালে ভর্তি করা হয়েছে। এ অভিনেত্রীর পারিবারিক ঘনিষ্ঠজন নজরুল সৈয়দ তথ্যটি নিশ্চিত করেছেন।
জানা যায়, গত সপ্তাহে আফসানা মিমির শরীর খারাপ হওয়ায় তার করোনার নমুনা পরীক্ষা করা হয়। রিপোর্টে ‘কোভিড-১৯’ পজিটিভ আসে। তখন থেকেই তিনি নিজ বাসাতেই আইসোলেশনে ছিলেন।
নজরুল সৈয়দ জানান, আফসানা মিমি আল্লাহর রহমতে ভালোই আছেন। কাশিটা একটু সমস্যা করছে। এছাড়া খারাপ কিছু নয়। অনেকদিন ধরেই করোনায় আক্রান্ত। উন্নতি হচ্ছে না বলেই আজ হাসপাতালে ভর্তি হয়েছেন।
তাছাড়া হাসপাতালে সিট পাওয়াও তো এখন মুশকিল। করোনার সংক্রমণ বেড়েছে। আজ হাসপাতালে খোঁজ নিয়ে একটি সিট খালি আছে খবর পেয়ে তাকে ভর্তি করা হয়েছে। আশা করছি খুব দ্রুতই সুস্থ হয়ে উঠবেন তিনি।





