আবারো উত্তাল কাশ্মীর, গোলাগুলিতে ৪ জঙ্গি নিহত

সংগৃহীত ছবি

ভারত

আবারো উত্তাল কাশ্মীর, গোলাগুলিতে ৪ জঙ্গি নিহত

  • আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত ১৭ মার্চ, ২০২০

কাশ্মীরে আবারো গোলাগুলির ঘটনা ঘটেছে। জম্মু-কাশ্মীরের মেন্ধর ও মানকোট সেক্টরে গোলাগুলি বিনিময় হয় দুপক্ষের মধ্যে। 

আজ মঙ্গলবার ভোর থেকে এ গোলাগুলি শুরু হয় বলে জানা গেছে। টানা গুলির লড়াইয়ের পর চার জঙ্গিকে হত্যা করেছে ভারতীয় সেনারা।

পুলিশ জানিয়েছে, চারজনের মধ্যে একজন জঙ্গি পাকিস্তানের মদতপুষ্ট হিজবুল মুজাহিদিনের সঙ্গে যুক্ত আছেন বলেই জানা গেছে। অন্যদিকে বাকি তিনজন লস্কর-এ-তৈয়্যেবার সঙ্গে যুক্ত। 

আরও জানা গেছে, ভারতীয় সেনা গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশি অভিযান চালায়। এ সময় জঙ্গিরা পালানোর চেষ্টা করে। ফলে গোটা এলাকা ঘিরে ফেলা হয়। সকালে কাশ্মীরের অনন্তনাগ জেলার দয়ালগাম এলাকায় আচমকা গুলির শব্দ শুনে চমকে ওঠেন ওই এলাকার বাসিন্দারা। নিরাপত্তারক্ষী ও জঙ্গিদের গুলির লড়াইকে কেন্দ্র করে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। পরে ঘটনাস্থল থেকে প্রচুর আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার করেন নিরাপত্তারক্ষীরা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads