আবাসিক হোটেলে নিয়ে স্ত্রীকে খুন করলেন স্বামী

প্রতিনিধির পাঠানো ছবি

অপরাধ

আবাসিক হোটেলে নিয়ে স্ত্রীকে খুন করলেন স্বামী

  • নরসিংদী প্রতিনিধি
  • প্রকাশিত ২২ অগাস্ট, ২০২০

নরসিংদী শহরের একটি আবাসিক হোটেলে স্বামীর হাতে স্ত্রী খুন হয়েছে। শনিবার দুপুর ১ ঘটিকায় শহরের সদর রোডের আল মামুন হোটেলে এই ঘটনা ঘটে। এঘটনায় নিহত রেশমা আক্তার (২৫) এর স্বামী সামসুল হককে গ্রেপ্তার করেছে পুলিশ।

ৱপুলিশ জানায়, শনিবার দুপুর ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার নবিনগর উপজেলার রহমান বাড়ীর সামসুল হক তার স্ত্রী রেশমাকে নিয়ে শহরের সদর রোড এলাকার আল মামুন হোটেলে উঠেন। দুপুর ১টার দিকে রুমের ভেতর থেকে চিৎকার ও ধস্তাদস্তির শব্দ পায় হোটেলের কর্মচারীরা । পরে হোটেলের লোকজন এগিয়ে গেলেও দরজা খুলেনি। অবস্থা বেগতিক দেখে হোটেল কতৃর্পক্ষ পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে হোটেলের ভেতর থেকে রক্তাক্ত অবস্থায় রেশমাকে উদ্ধার করে সদর হাসপাতালে পাঠায়ে। সেখানে নেওয়ার পর কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এসময় নিহতের স্বামী সামসুল হককে আটক করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক দিন পর পরই রেশমা তার প্রেমিককে নিয়ে বিভিন্ন হোটেলে সময় কাটান। বিষয়টি তার স্বামীর চোখে ধরা পরে। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কলহ চলছে। এর জের ধরে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়।

নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার দত্ত বলেন, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে পারিবারিক কলহের জের ধরে এই হত্যাকান্ড সংগঠিত হয়েছে। ঘটনাস্থল থেকে স্বামী সামসুল হককে গ্রেপ্তার করেছে। জিজ্ঞাসাবাদ ও তদন্তের পর বিস্তারিত জানানো যাবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads